অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে নতুন করে ঝটকা খেয়েছেন বাংলার কয়েক লক্ষ মহিলা। সোমবার পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে আগস্ট মাসের কিস্তি বিতরণ শুরু করেছে। এর আওতায় ১.৪৫ কোটি সুবিধাভোগী ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন। যাচাই করা ১.৬২ কোটি আবেদনের মধ্যে ১.৪৫ কোটি আবেদন অনুমোদিত হয়েছে, এবং প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করতে সমস্যা ছিল। যদিও সরকার এখন নতুন তথ্য দিয়েছে। বিশেষ করে আপনিও যদি ১০ জুলাই পর্যন্ত এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক।
১০ জুলাই পর্যন্ত আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৪,৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই নিয়ে তৃতীয় মাস ধরে সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় অর্থ পাচ্ছেন। জুন মাসে ২৮ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেয়েছিলেন এবং জুলাই মাসে ১.১৯ কোটি এই সাহায্য পেয়েছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আধার-সংক্রান্ত অসঙ্গতিই আবেদন বাতিলের প্রধান কারণ। জানা গেছে, বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করতে সমস্যা ছিল। যাইহোক, এখন সরকার তাঁদের নিয়ে বড় মন্তব্য করেছে যে সকল আবেদনকারী ১০ জুলাই পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেছেন। আপনারা কি টাকা পাবেন?
এই বিষয়টি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সাংবাদিকরা তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? প্রশ্নের উত্তরে মৌমিতা গোদারা বসু বলেন, "আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে এনকোয়ারি হয়, এরপর যাচাই বা ভেরিফিকেশন ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।" সেইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি, কথা রাখব, রেখেছি। মাত্র তিন মাসের সরকার, আমরা জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে, আমরা ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে, আমরা ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। আর ঝাড়াই বাছাই করতে কয়েকটা দিন লাগবে। হয়তো আরও কিছু সংখ্যা বাড়বে। ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে, আবার জনকল্যাণ শিবির করব।'
কেন ১৭ লক্ষ নাম বাতিল করল সরকার?
নাম বাতিলের প্রধান কারণ ছিল আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকা। বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১০ লক্ষই ছিল আধার-সংক্রান্ত সমস্যার কারণে। এছাড়াও, আবেদনকারী বা তাঁর পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করতেন অথবা নথিপত্রে আয়কর প্রদানের তথ্য থাকায় অনেক আবেদন বাতিল করা হয়েছে।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩