Skip to content
Newz short
  • Brand Post
  • Career
  • Business
  • Startups
  • Featured
  • Contact Us
  • News
  • About Us
  • Brand Post
  • Career
  • Business
  • Startups
  • Featured
  • Politics
টাকা পয়সা

এবার পেনশন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! বাড়বে কতটা? এল বড় খবর

Old Age Pension

এবার পেনশন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! বাড়বে কতটা? এল বড় খবর

Souvik Mukhopadhyay

Published on: February 25, 2026

Follow

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: অবসর সময়ে অর্থাৎ বৃদ্ধ বয়সে যাতে সংসার চালাতে কোনও অসুবিধা না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফ থেকে দেওয়া হয় বার্ধক্য ভাতা (Old Age Pension)। এতদিন এই ভাতা বাবদ ১০০০ টাকা দেওয়া হত। তবে এবার সেই ভাতা বাড়িয়ে মাসিক ১৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হল, যাকে ঘিরে নতুন করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বেঁধেছে সংঘাত। রাজ্য সরকারের দাবি, কেন্দ্র একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য বিপুল পরিমাণ টাকা এখনও পর্যন্ত আটকে রেখেছে। আর সেই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা খাতে রাজ্যের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হলে তা চালানো কঠিন হয়ে পড়বে।

চাপের মধ্যে রাজ্য

রাজ্য সরকারের দাবি, ১০০ দিনের কাজসহ বিভিন্ন জনকল্যাণমূলে প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা এখনও পর্যন্ত মেটায়নি কেন্দ্র। সেই সূত্রে সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বাড়ানো নিয়ে এবার আপত্তি তুলেছে নবান্ন। যদিও প্রবীণ নাগরিকদের স্বার্থে ভাতা বৃদ্ধির বিরোধিতা করেনি রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের আর্থিক সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদে এই ভাতা ধোপে টিকবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানিয়ে রাখি, বর্তমানে জাতীয় সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের কেন্দ্র সরকার মাসে ২০০ টাকা আর ৮০ ঊর্ধ্বদের জন্য ৫০০ টাকা করে ভাতা দেয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত অর্থ যোগ করে মোট ১০০০ টাকা ভাতা দিয়ে থাকে। রাজ্যের হিসাব অনুযায়ী, প্রায় ২১ লক্ষ প্রবীণ নাগরিক এই ভাতা পান। এছাড়াও জয় বাংলা প্রকল্পের আওতায় আরও ১ কোটির বেশি উপভোক্তা মাসিক ১০০০ টাকা করে ভাতা পায়। সব মিলিয়ে রাজ্য সরকারের বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে UTS! বিকল্প অ্যাপ RailOne দিয়ে মান্থলি টিকিট কীভাবে কাটবেন? রইল প্রসেস

কেন্দ্রের নতুন প্রস্তাব

এদিকে কেন্দ্রীয় স্তরের আলোচনা অনুযায়ী, প্রবীণ নাগরিকদের ভাতা এবার বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আগামী অর্থ কমিশন থেকে এই অর্থের সম্পূর্ণটা কেন্দ্র দেবে না। প্রস্তাব মারফৎ, ৬০০ টাকার মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ৩৬০ টাকা কেন্দ্র দেবে আর বাকি টাকা রাজ্যকেই বহন করতে হবে। সেক্ষেত্রে ভাতার পরিমাণ ১৫০০ টাকা নিয়ে যেতে গেলে রাজ্যকে নিজের অংশ অনেকটাই বাড়াতে হবে। এই নিয়েই আপত্তি তুলেছে নবান্ন। বিশেষজ্ঞদের মতে, প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু অর্থের যোগান স্পষ্ট না হলে বাস্তবে সমস্যা তৈরি হবে। রাজ্য সরকারের এখন একটাই দাবি, প্রাপ্য অর্থ যাতে দ্রুত মেটানো হয় তার ব্যবস্থা করা। অন্যদিকে কেন্দ্রীয় চাইছে যৌথ উদ্যোগে ভাতা বাড়াতে। আর এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলছে টানাপোড়েন।

Government Of West BengalNabannaNational Social Assistance ProgrammeOld Pension SchemePension
Connect Us ➥

Trending

Giva Raises $100 Million From Multiples PE

Giva Raises $100 Million Led By Multiples PE

November 3, 2026
CAT 2026 admit card releases on 4 November for the exam on 29 November in three slots

CAT 2026 Admit Card Out Tomorrow, Exam On November 29 In Three Slots

November 3, 2026
Clinics On Cloud founders Abhay Agarwal and Manashrri Agarwal with the company logo

Health ATM Maker Clinics On Cloud Raises Rs 120 Crore

November 3, 2026
Petronet LNG Q2 profit card with the company logo and the Kochi LNG terminal

Petronet LNG Q2 Profit Rises 53 Percent As Qatar Cargoes Stall

November 3, 2026
South Eastern Coalfields Limited wordmark beside a row of yellow mining haul trucks at the Gevra opencast coal mine

Coal India’s SECL Files DRHP For $800 Mn IPO

November 2, 2026
Oyo parent Prism reports Rs 353 crore profit for the June quarter on 35 per cent revenue growth

Oyo Parent Prism Posts Rs 353 Crore Q1 Profit

November 2, 2026
Razorpay receives final IFSCA payment service provider licence to operate cross border payments from GIFT City

Razorpay Wins Final IFSCA Licence At GIFT City

November 2, 2026
Digi Yatra logo and an Indian e-passport on the newzshort card for the international passenger trials

Digi Yatra Begins Trials For International Flyers

November 2, 2026
Karan Bhutani, co-founder and chief executive of Two Point O Capital, which has raised $10 million in a Series A led by Transition Venture Capital

Two Point O Capital Raises $10 Million Series A

November 2, 2026
EAAA Alternatives logo and the National Stock Exchange building in Mumbai, where the shares listed at Rs 1,675.50

EAAA India Alternatives Lists At 0.63% Premium

November 2, 2026

NewzShort is a digital bilingual news platform that delivers reliable, concise, and factual news in both English and Bengali, reaching over 5 million visitors every month. Bengali news and Hindi News.

Click Here for - Hindi News

Quick Links

About Us
Career (Join Us)
Contact Us
Advertise With Us
Editorial Team Info
Funding Information

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy
Terms & condition
Refund & Cancellation Policy

Follow Us

𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 © Hoodgen Private Limited

  • Brand Post
  • Career
  • Business
  • Startups
  • Featured
  • Contact Us
  • News
  • About Us