নাবালিকাকে ধর্ষণ! বিরাট কোহলির বন্ধুকে এবারের IPL-র দলে রাখছে না RCB

Friend of Virat Kohli Yash Dayal

নাবালিকাকে ধর্ষণ! বিরাট কোহলির বন্ধুকে এবারের IPL-র দলে রাখছে না RCB

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছিল যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ। তার আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। এবার সে কারণেই বিরাট কোহলির বন্ধু যশ দয়ালকে (Yash Dayal) বাদ দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বছর যাত্রা শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে ইতিমধ্যেই RCB র ডিরেক্টর অফ ক্রিকেট জানিয়ে দিয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলকে সঙ্গ দিচ্ছেন না দয়াল।

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের কারণে কি এমন পদক্ষেপ?

সম্প্রতি RCB দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট একেবারে খোলাখুলি জানিয়েছেন, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RCB দলে দেখা যাবে না যশ দয়ালকে। কিছু ব্যক্তিগত কারণেই এ বছর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ম্যানেজমেন্ট। RCB র বোর্ড অফ ক্রিকেটের কথায়, “ওর ভালর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কোহলির বন্ধু দয়ালের বিরুদ্ধে নাবালিকাকে জোর করে যৌন হেনস্থার অভিযোগ থাকার কারণেই তাঁকে এবছর বিশ্রামে রাখা হচ্ছে কিনা সেসব নিয়ে মুখ খোলেনি রজত পাতিদারদের দল। তবে অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলের না থাকার কারণ সেটাই। এসব নিয়ে অবশ্য নিজের মতামত ব্যক্ত করেননি বন্ধু তথা বেঙ্গালুরুতে সতীর্থ বিরাট কোহলি।

অবশ্যই পড়ুন: শুধু পিন দিয়ে আর করা যাবে না অনলাইন পেমেন্ট, বড় সিদ্ধান্ত RBI-র

উল্লেখ্য, গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল যশ দয়ালের বিরুদ্ধে। অভিযোগ ছিল, লাগাতার 5 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্থা করা হয়েছিল ওই নাবালিকাকে। এছাড়া শারীরিক নির্যাতন তো ছিলই। শোনা যায়, নির্যাতন বা ধর্ষণের খবর পাঁচ কান হলে খারাপ পরিণতি হবে এমন হুমকিও নাকি দেওয়া হয়েছিল এই খেলোয়াড়ের তরফে। আর তারপরেই FIR দায়ের করা হয় ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। অনেকে মনে করছেন, এইসব ভয়ংকর অভিযোগের কারণেই গ্রেফতারির ভয়তে সম্প্রতি চুপিসারে বিয়ে সেরেছেন দয়াল।

Connect Us ➥