কবে DA বাড়বে? লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী অধীর আগ্রহে তাঁদের জুলাই মাসের মহার্ঘ ভাতার (Dearness allowance) জন্য অপেক্ষা করছেন। সেখানে কেন্দ্রীয় সরকার সিপিএসই (কেন্দ্রীয় সরকারি সংস্থা)-র কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছে। সরকারের গণউদ্যোগ বিভাগ শিল্প মহার্ঘ ভাতার (আইডিএ) নতুন এবং বর্ধিত হার প্রকাশ করেছে। সরকারের এহেন সিদ্ধান্তের ফলে বহু কর্মী লাভবান হবেন।
ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার
কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে GAIL, BHEL, NTPC, এবং IRCTC-এর মতো মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন সংস্থাগুলিতে কর্মরত অফিসার এবং নন-ইউনিয়ন সুপারভাইজারদের হাতে আসা বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আসুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক, কোন বেতন স্কেলের অধীনে ডিএ (DA) কতটুকু বাড়ানো হয়েছে এবং বেতনের উপর এর কী প্রভাব পড়বে। সরকারি উদ্যোগ দপ্তরের এই বিজ্ঞপ্তিটি সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI)-এর তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এতে ১৯৮৭, ১৯৯৭, ২০০৭ এবং ২০১৭ সালের বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি উদ্যোগ বিভাগের (CPSE) কর্মচারীদের জন্য বেতনের হার নির্ধারণ করা হয়েছে।
কার কত বেতন বাড়ল?
২০১৭ সালের বেতন স্কেল: এই বেতন স্কেল অনুযায়ী, কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৫৫.৭% করা হয়েছে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর মূল বেতন ৬০,০০০ টাকা হয়, তাহলে নতুন ৫৫.৭% মহার্ঘ ভাতার হারে তিনি শুধুমাত্র মহার্ঘ ভাতা হিসেবেই ৩৩,৪২০ টাকা পাবেন। এর অর্থ হলো, মূল বেতন ও মহার্ঘ ভাতা সহ তাঁর মোট বেতন হবে ৯৩,৪২০ টাকা।
২০০৭ সালের বেতন স্কেল: এই শ্রেণীর কর্মচারীদের জন্য ডিএ হার বৃদ্ধি পেয়ে ২৪১.৭% হয়েছে। যদি কোনো কর্মীর মূল বেতন ১৫,০০০ টাকা হয়, তাহলে ২৪১.৭% ডিএ হারে তিনি শুধুমাত্র ডিএ বাবদ ৩৩,২৫৫ টাকা পাবেন। এর অর্থ হলো, মূল বেতন এবং ডিএ সহ মোট টাকার পরিমাণ হবে ৫১,২৫৫ টাকা।
১৯৯৭ সালের বেতন স্কেল: এই বেতন স্কেলের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৪৭৬.৯% নির্ধারণ করা হয়েছে।
১৯৮৭ সালের বেতন স্কেল: এই শ্রেণীর কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ১৮,২৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহারত্ন ও নবরত্ন কোম্পানি কোনগুলি?
এখন প্রশ্ন উঠতেই পারে, মহারত্ন ও নবরত্ন কোম্পানি কোনগুলি? সেক্ষেত্রে জানিয়ে রাখি মহারত্ন কোম্পানিগুলো BHEL, বিপিসিএল, সিআইএল (কোল ইন্ডিয়া), জিএআইএল, এইচপিসিএল, আইওসিএল, এনটিপিসি, ওএনজিসি, পাওয়ারগ্রিড, এসএআইএল, পিএফসি, আরইসি এবং অয়েল। অন্যদিকে নবরত্ন কোম্পানিগুলো হল BEL, CONCOR, HAL, MTNL, NBCC, NMDC, NLC, NALCO, RINL, RITES, RVNL এবং SCI।

