মহিলাদের জন্য রইল দারুণ খবর। সরকার তাদের বহু প্রতীক্ষিত লক্ষ্মী যোজনা (Laxmi Yojana) চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্পের অধীনে, যোগ্য মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা এবং তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তি শালী করা। এই প্রকল্পটি পূর্বে মহিলা সমৃদ্ধি যোজনা নামে পরিচিত ছিল, কিন্তু এখন এটিকে 'লক্ষ্মী যোজনা' নামে নতুন নামকরণ করা হচ্ছে। সরকার রক্ষা বন্ধন উপলক্ষে এই প্রকল্পটি চালু করতে পারে।
লক্ষ্মী যোজনা চালু করবে সরকার
হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দিল্লি সরকারের নতুন স্কিম নিয়ে। আগে যে প্রকল্পটি মহিলা সমৃদ্ধি যোজনা নামে পরিচিত এখন সেটির নাম বদলে দিল্লি লক্ষ্মী যোজনা করা হয়েছে। 'দিল্লি লক্ষ্মী যোজনা' হল দিল্লি সরকারের একটি সরাসরি ডিবিটি ভিত্তিক প্রকল্প। এই প্রকল্পের অধীনে, যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি পাঠানো হবে। সরকার মনে করে যে এই সহায়তা মহিলাদের সংসারের খরচ, সন্তানদের শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সাহায্য করবে। অর্থাৎ টাকার জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না।
এমনিতে বর্তমানে বহু মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন, তবে এখনও অবধি এমন বহু মহিলা রয়েছেন যারা সামান্য কিছু টাকার জন্যেও অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। তবে আর চিন্তা নেই, কারণ সরকার নতুন স্কিম পুনরায় চালু করতে চলেছে একদম নতুন নামে। বিভিন্ন সূত্রে খবর, এই প্রকল্পের অধীনে জাতীয় রাজধানীর অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর (EWS) আনুমানিক ১৭ লক্ষ মহিলা এই বছর থেকে প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন। এরইসঙ্গে যোগ্য মহিলারা বার্ষিক ৩০,০০০ টাকা পাবেন। সরকার এক বিবৃতিতে বলেছে যে, এই উদ্যোগের লক্ষ্য হলো রাজধানীর লক্ষ লক্ষ মহিলার অর্থনৈতিক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং মর্যাদা শক্তিশালী করা।
যোগ্যতা কী?
যোগ্যতা সম্পর্কে বললে, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেইসব মহিলারাই পাবেন, যাঁরা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করবেন।
১) বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
২) দিল্লির স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৪) ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের অবশ্যই লিঙ্ক থাকতে হবে।
৫) অপরাধমূলক রেকর্ড থাকলে হবে না।
ইতিমধ্যেই আয়কর প্রদানকারীদের এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী হলে হবে না, অন্য কোনও সরকারী প্রকল্পের সুবিধা গ্রহণকারী হলে হবে না।

