সোনার দাম (Gold Price) কমল ৩৬, ০০০ টাকারও বেশি! শুনে চমকে গেলেন তো? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই দাবি করা হচ্ছে সর্বত্র। আপনিও যদি আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে সোনার গয়না কেনার কথা ভেবে থাকেন তাহলে দাম বৃদ্ধির আগে অবশ্যই কিনে নিন। তবে ৩৬, ০০০ টাকা দাম কমে যাওয়ার বিষয়টি সম্পর্কে চলুন বিশদে জেনে নেওয়া যাক।

সোনার দাম কমল ৩৬, ০০০ টাকা! 

এক রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাস থেকে সোনার দাম ৩৬,০০০ টাকারও বেশি কমেছে, রুপোর অবস্থা আরও চাঞ্চল্যকর। রুপোর দাম তার আগের সর্বোচ্চ দাম থেকে প্রায় ২ লক্ষ টাকা কমে গেছে। আপনিও যদি এই বছর সোনা কিনতে চান এবং এর দাম বাড়বে না কমবে তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে আপনি স্বস্তি পাবেন। সর্বশেষ রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই বছর সোনার দামে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি হবে না। 

আরও দাম কমবে না বাড়বে? 

আসলে সোনার দাম যে কমবে তা আগে থেকেই ইঙ্গিত মিলেছিল। কীভাবে? সোনার দাম নিম্নমুখী অবস্থাতেই ছিল। এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে কিছুটা পুনরুদ্ধার দেখা যাচ্ছে, কিন্তু সোনার দাম ২০২৬ সালের জানুয়ারির সর্বকালের সর্বোচ্চ স্তরে ফিরে আসার সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ফিচ সলিউশনস-এর গবেষণা শাখা বিএমআই (BMI) তাদের সর্বশেষ রিপোর্টে সোনার দাম সম্পর্কে একটি সাহসী দাবি করেছে এবং বলেছে যে ২০২৬ সালে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। 

এদিকে বিএমআই সোনার গড় দামের পূর্বাভাসও ৪৬০০ ডলার থেকে কমিয়ে ৪৪০০ ডলার করেছে। কেন এরকম দাম বাড়ছে? বিশ্বব্যাপী সোনার দাম বর্তমানে প্রায় ৪,০৩৭.৩৩ ডলারে লেনদেন হচ্ছে। রিপোর্টে আগের দামের তুলনায় সোনার দাম ৯% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা কম। বিএমআই (BMI) শক্তিশালী ডলার, ক্রমবর্ধমান সুদের হার, ভূ-রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা, মুদ্রাস্ফীতি ও চাহিদা এবং বিশ্ব অর্থনীতির উন্নতির মতো কারণ উল্লেখ করে এ বছর সোনার দাম কমার পূর্বাভাস দিয়েছে।