আরো একবার কেন্দ্রীয় সরকারী কর্মীদের বেতন (Salary) বাড়তে চলেছে। জুলাই মাসে পর্যালোচনার পর সরকারীভাবে ভাতা বৃদ্ধির ব্যাপারে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির মাধ্যমে, মূল বেতনের সঙ্গে অতিরিক্ত অর্থ হাতে পাবেন কর্মীরা। পেনশন ভোগীরাও উপকৃত হবেন। যারা পেনশন পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে সরকারী অনুদান বাবদ বৃদ্ধি করা হয় ডিআর।

জুলাই মাসে বাড়বে বিরাট বেতন? 

 ডিএ-র সঙ্গে সঙ্গে ডিআর-ও একই সঙ্গে বৃদ্ধি করা হয়, তবে বৃদ্ধির একই হারে নাও হতে পারে। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ ও পেনশনভোগীদের ডিআর বৃদ্ধি বছরে দু'বার করে হয়। প্রথম বৃদ্ধি বছরের শুরুতে, পরেরটা বছরের মাঝামাঝি সময়, এই জুলাই মাস নাদাগ। জানুয়ারি ও জুলাই, বছরের এই সময় সরকার নিযুক্ত বিশেষ কমিটি বৃদ্ধির কতো করা হতে পারে সে ব্যাপারে আলোচনা করে। আলোচনার পর সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ডিএ ও ডিআর বৃদ্ধির ঘোষণা হতে আরো কিছুটা সময়। 

জুলাই মাসের পর কত শতাংশ বৃদ্ধি করতে পারে কেন্দ্র? অনুমান করার হচ্ছে এবার বেতন বৃদ্ধি আনুমানিক ৩ থেকে ৪ শতাংশ হতে পারে। আগে বৃদ্ধি হয়েছিল ২ শতাংশ, যা ইতিমধ্যে কার্যকর, এবার বৃদ্ধির হার হতে পারে ৩-৪ শতাংশ। বৃদ্ধির হার নির্ভর করে বাজারের মূল্যবৃদ্ধির ওপর। বেতন অনুপাতে বাজারদর, মানে জিনিসপত্রের দাম যতো কম বা বেশি হবে, ডিএ বৃদ্ধির অনুপাত ওতো কম বা বেশি হবে। মূল্যবৃদ্ধির বাজারে কর্মীরা যাতে অর্থ সমস্যায় না পড়েন সে জন্যই এই ব্যবস্থা। মূল বেতনের পাশাপাশি ডিএ বেতন কাঠামোর একটি অংশ, যা পিএফ (PF), পেনশন এবং গ্র্যাচুইটির ওপর প্রভাব ফেলে। আর যারা অবসরপ্রাপ্ত, তাদের জন্য ত্রাণ বাবদ দেওয়া হয় ডিআর।

উপকৃত হবেন কর্মী, পেনশনভোগীরা 

 এই অনুদানও বাজার দরের ওপর নির্ভরশীল। গতবার সরকার ডিএ ২ শতাংশ বাড়িয়েছিল। যার ফলে মোট বৃদ্ধি ৫৮ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৬০ শতাংশ, উপকৃত হয়েছিলেন ৫৮ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, অক্টোবর থেকে এটি ২০% বাড়িয়ে ৩৮% করা হয়েছিল। তবে এটাও মনে রাখা জরুরি, কর্মচারীদের ডিএ সম্পূর্ণরূপে করযোগ্য। আয়কর রিটার্নে বা ITR ফাইল করার সময় অবশ্যই সেটা আলাদাভাবে দেখাতে হবে। যাইহোক, কেন্দ্রীয় সরকারের নতুন ডিএ, ডিআর বৃদ্ধির ফলে ব্যাপকভাবে লাভবান হবেন কর্মী থেকে পেনশন প্রাপকরা।