আপনিও কি বিমানে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে IndiGo প্লেনের টিকিট কাটতে পারেন। যদি বলি তাও একদম বিনামূল্যে? হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে ভারতের বৃহত্তম বিমান সংস্থা IndiGo একটি বিশেষ অফারের মাধ্যমে তাদের ২০তম বার্ষিকী বা অ্যানিভার্সারি উদযাপন করছে। এই অফারের অধীনে, সংস্থাটি গ্রাহকদের ২০,০০০টি বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট জেতার সুযোগ দিচ্ছে। চলুন অফারটি সম্পর্কে আরও বিশদে জেনে নিন।
বিনামূল্যে ২০, ০০০টি টিকিটের দিচ্ছে IndiGo
আসলে 'হ্যাপি ইন্ডিগো ডে' প্রচারের অংশ হিসেবে, বিমান সংস্থাটি নির্বাচিত গ্রাহকদের প্রতিটি পিএনআর-এর জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ভাড়া ফেরত দেবে। এই অর্থ ফেরতটি ২০২৬ সালের ৪ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। চলবে আজ ৬ আগস্ট অবধি। শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অফারটি শুধুমাত্র ইন্ডিগোর সরাসরি চ্যানেল যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং Ai ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 'সিক্সএসকাই'-এর মাধ্যমে করা বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য । ইন্ডিগোর ২০তম বার্ষিকী উপলক্ষে এই অফারটি চালু করা হয়েছে।
অফার চলাকালীন যোগ্য অভ্যন্তরীণ ফ্লাইট বুক করা গ্রাহকদের একটি র্যান্ডম সিলেকশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচিত গ্রাহকরা একটি ইমেল এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পাবেন, যেখানে তাদের একটি সহজ প্রশ্নের উত্তর দিতে বলা হবে। প্রত্যেক নির্বাচিত গ্রাহক সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য তিনটি সুযোগ পাবেন। যে গ্রাহকরা সঠিকভাবে উত্তর দেবেন, তারা তাদের বুকিং ভাড়ার টাকা ফেরত পাবেন। প্রতি PNR-এর জন্য সর্বোচ্চ ১০,০০০ পর্যন্ত হতে পারে এবং এই রিফান্ড তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে। এই অফারটি ইকোনমি ক্লাস এবং ইন্ডিগোস্ট্রেচ উভয় বুকিংয়ের জন্যই প্রযোজ্য। এর মধ্যে অভ্যন্তরীণ রুটে একমুখী এবং ফিরতি উভয় যাত্রাই অন্তর্ভুক্ত। ইন্ডিগো জানিয়েছে যে, এই অফারটি কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত শর্তাবলীর অধীন।
২০০৬ সালে উড়েছিল IndiGo -র প্রথম বিমান
জানিয়ে রাখি, ইন্ডিগো ২০০৬ সালের ৪ আগস্ট গুয়াহাটি হয়ে দিল্লি ও ইম্ফলের মধ্যে তার প্রথম ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু করে। বর্তমানে, সংস্থাটির ৪৩০টিরও বেশি বিমানের একটি বহর রয়েছে এবং এখন এটি প্রতিদিন প্রায় ২,২০০টি ফ্লাইট পরিচালনা করে।

