আপনিও কি ব্যবসা (Business) করতে ইচ্ছুক? পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল সুখবর। বিনা সুদে ব্যবসা করার জন্য আপনাকে ১০ লক্ষ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে উদ্যম ক্রেডিট কার্ড নামের একটি বিশেষ প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের অধীনে বেকার যুবক-যুবতীদের ব্যবসা করার জন্য সরকারের তরফে টাকা দেওয়া হবে। চলুন এই স্কিমটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার যুবক-যুবতী ও নতুন ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা শুরু/বাড়ানোর জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। আর সবটাই হবে উদ্যম ক্রেডিট কার্ড নামের প্রকল্পের মাধ্যমে। কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা কেউ যদি পুরনো ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তাঁকে এই স্কিমে আবেদন করতে হবে। তারপর যোগ্য হিসেবে প্রমাণিত হলে সরকার আপনাকে আর্থিক সাহায্য করবে। তাও কিনা আবার বিনা সুদে ১০ লক্ষ টাকা দেবে।
প্রকল্পের বৈশিষ্ট্য কী?
প্রকল্পটির বৈশিষ্ট্য সম্পর্কে, এই ১০ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়। টাকা ফেরত দেওয়ার কোনও ঝঞ্ঝাট থাকে না। তবে বাকি ৫ লক্ষ টাকা কিন্তু সুদ মুক্ত বা খুব কম সুদে ঋণ হিসেবে দেওয়া হয়। ব্যবসা বাজারে দাঁড়িয়ে গেলে ধীরে ধীরে অত্যন্ত সহজ কিস্তিতে ওই টাকা শোধ করার সুযোগ আপনার কাছে থাকবে। এবার জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পের জন্য যোগ্য বা আবেদন করতে পারবেন সে সম্পর্কে।
কারা আবেদন করতে পারবেন?
১) যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা তাঁরাই কিন্তু এই সুযোগটা পাবেন।
২) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
৩) নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী, ও যুব মহিলা উদ্যোক্তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী যুবক-যুবতীদের প্রথমেই সরকারের নির্দিষ্ট করা অনলাইন পোর্টালে যেতে হবে। সেখানে নিজেদের ব্যবসার সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে। যাঁদের ইতিমধ্যেই একটি ছোট বা মাঝারি মাপের ব্যবসা আছে, তাঁদের সরকারি নিয়মে উদ্যম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর পোর্টালে গিয়ে এই কার্ডের জন্য নির্ধারিত ফর্মটি খুব সাবধানে ধাপে ধাপে পূরণ করতে হবে। নিজের সম্পর্কে ব্যক্তিগত তথ্য এবং ব্যবসার প্রজেক্ট রিপোর্ট সেখানে জমা দেওয়া বাধ্যতামূলক।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩