সরকারি কর্মীদের জন্য রইল বিরাট চমক। বর্তমানে কেন্দ্রের কয়েক কোটি সরকারি কর্মী পরবর্তী ডিএ (Dearness allowance) বৃদ্ধি থেকে শুরু কড়ে অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার অপেক্ষা করছেন। সরকার কবে সকলের ইচ্ছা পূরণ করবে সেই নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে। তবে এরই মাঝে রাজ্য বিজেপি সরকার বড় উপহার দিয়েছেন সরকারি কর্মীদের (Employee)। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় সকলের মহার্ঘ্য ভাতা এক লাফে ৫% বৃদ্ধি করেছে। মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন ওড়িশা সরকার তার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। 

৫ শতাংশ ডিএ বৃদ্ধি করল সরকার

জানা গিয়েছে, মহার্ঘ ভাতা ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা হয়েছে। এটি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। ওড়িশা সরকারের অর্থ বিভাগ কর্তৃক জারি করা একটি অফিস বিজ্ঞপ্তি অনুসারে, এই অতিরিক্ত ৫ শতাংশ ডিএ সেইসব রাজ্য সরকারি কর্মচারীদের অনুকূলে প্রদান করা হবে, যারা ওআরএসপি বিধিমালা, ২০০৮-এর অধীনে পূর্ব-সংশোধিত স্কেলে বেতন পান। এই বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং রাজ্যের আর্থিক সংস্থান ও রাজস্ব লক্ষ্যমাত্রা বিবেচনা করে এটি অনুমোদন করা হয়েছে। 

কারা লাভবান হবেন?

সরকারের তরফে জারি করা এই বর্ধিত মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারী, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তা, কর্মভারপ্রাপ্ত কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) ২০২৬ সালের জুলাই মাসের বেতনে প্রতিফলিত হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ের বকেয়া জুলাই মাসের বেতন তোলার পর পরিশোধ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মূল বেতন এবং গ্রেড পে একত্রে বিবেচনা করলে, বিদ্যমান ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা এই অতিরিক্ত ৫ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ০১.০১.২০২৬ তারিখ থেকে কার্যকর হবে এবং এটি রাজ্য সরকারি কর্মচারী, ওআরএসপি বিধিমালা, ২০০৮-এর অধীনে বেতন গ্রহণকারী সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী এবং ওআরএসপি বিধিমালা, ২০০৮-এর অধীনে বেতন গ্রহণকারী নিম্নলিখিত শ্রেণীর কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।"