পোস্ট অফিসে ৫ লক্ষ টাকা বিনিয়োগে মিলবে ৭.২৫ লক্ষ টাকা! তাহলে ১, ৩ ও ৫ বছর পর কত মিলবে?

 

কোনওভাবেই ভবিষ্যতের জন্য টাকা সেভ করতে পারছেন না? আগামী দিনে কী হবে সেটা ভেবে চিন্তিত? তাহলে আপনার জন্য রইল সুখবর। আপনিও যদি আপনার সঞ্চয় একটি নিরাপদ ও সুরক্ষিত উপায়ে বিনিয়োগ করতে চান, তাহলে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Scheme) একটি ভালো বিকল্প হতে পারে। যদিও এই স্কিমটি একটি ব্যাংক এফডি-র মতোই কাজ করে, এটি বিনিয়োগের নিরাপত্তার পাশাপাশি সরকারি গ্যারান্টির সুবিধাও প্রদান করে গ্রাহকদের। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারেন।

বাজার কাঁপাচ্ছে পোস্ট অফিসের এই স্কিম 

পোস্ট অফিস টিডি (Time Deposit)-র সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি বিভিন্ন মেয়াদের জন্য বিভিন্ন হারে সুদ প্রদান করে। তাই প্রথমেই জেনে নেওয়া যাক ৫ লক্ষ টাকা জমা রেখে আপনি কত আয় করতে পারবেন, তা জেনে রাখা জরুরি। 

কোন মেয়াদে কত সুদ পাওয়া যায়?

১ বছর মেয়াদী টিডি-তে ৬.৯% বার্ষিক সুদ।

৭.০% বার্ষিক সুদে ২ বছরের টিডি।

৩-বছর মেয়াদী টিডি-তে ৭.১% বার্ষিক সুদ।

৫-বছর মেয়াদী টিডি-তে ৭.৫% বার্ষিক সুদ

এই প্রকল্পে ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হয় এবং অর্থপ্রদান বার্ষিকভাবে করা হয়।

৫ লক্ষ টাকা জমা করলে কত রিটার্ন পাবেন?

আপনি যদি পোস্ট অফিস টিডি-তে ৫ লক্ষ টাকা জমা করতে চান, তাহলে সময়কালের উপর নির্ভর করে এটি বিভিন্ন রকম রিটার্ন দিতে পারে। ১-বছরের জন্য টাইম ডিপোজিটের ক্ষেত্রে যদি আপনি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি সুদ বাবদ প্রায় ৩৩,৩০১ টাকা উপার্জন করতে পারবেন। মেয়াদপূর্তিতে মোট টাকার পরিমাণ হবে প্রায় ৫,৩৩,৩০১ টাকা। ৩-বছরের টাইম ডিপোজিট ৫ লক্ষ টাকা বেড়ে প্রায় ৬,১৭,৫৩৮ টাকা হতে পারে, যার মধ্যে সুদ বাবদ আয় হবে প্রায় ১,১৭,৫৩৮ টাকা। এছাড়াও ৫-বছর মেয়াদী স্কিমে মেয়াদপূর্তিতে মোট টাকার পরিমাণ প্রায় ৭২৪,৯৭৪ টাকা হতে পারে। এর মানে হলো, আপনি শুধুমাত্র সুদ বাবদই প্রায় ২,২৪,৯৭৪ আয় করতে পারেন।

 বিশেষ আকর্ষণ কী কী?

এতে আপনি ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। একা ও জয়েন্ট উভয় প্রকার অ্যাকাউন্টই খোলা যাবে। এতে আপনি ৫ বছরের টিডি-র উপর কর সাশ্রয়ের সুবিধাও পেতে পারেন। এই স্কিমের আরেকটি সুবিধা হলো, এতে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। ১ বছরের মেয়াদ ৬ মাস, ২ বছরের মেয়াদ ১২ মাস এবং ৩ বা ৫ বছরের মেয়াদ ১৮ মাস পর্যন্ত বাড়ানো যায়।