পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে উপভোক্তাদের রেশন কার্ড (Ration Card) যাচাই শুরু করেছে খাদ্য ও সরবরাহ দফতর। সরকারের লক্ষ্য, ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন পৌঁছে দেওয়া। এদিকে রেশন কার্ড যাচাই প্রক্রিয়া শুরু হতেই নাম বাদ পড়ছে বহু মানুষের। কেন এভাবে ভুড়িভুড়ি নাম বাদ পড়ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনিও কি রেশন পান? আপনার নাম সুরক্ষিত আছে তো? ক্রেডিট কার্ড থাকলেও নাম বাদ পড়ছে? সেটা জেনে নেবেন ঝটপট, নইলে বিপদে পড়বেন।
রেশন তালিকা থেকে নাম বাদ অনেকের
জানা গিয়েছে, যাচাইয়ের সময় AAY, SPHH, PHH, RKSY-I ও RKSY-II-সহ বিভিন্ন শ্রেণির রেশন কার্ড খতিয়ে দেখা হচ্ছে। যাদের আয় নির্ধারিত সীমার বেশি, আয়কর দেন, সরকারি গেজেটেড চাকরিজীবী, বড় পাকা বাড়ি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, চারচাকা বা একাধিক সম্পত্তি রয়েছে, তাঁদের রেশন কার্ড বাতিল হতে পারে। গ্রামীণ এলাকায় বড় কৃষিজমি, ট্র্যাক্টর, ব্যবসা, উচ্চ আয়ের পরিবার বা ৫০ হাজার বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড (KCC) থাকলেও রেশন কার্ড বাতিলের আওতায় আসতে পারেন।
আরও পড়ুনঃ ১ অক্টোবর থেকে বদলাচ্ছে ফিক্সড ডিপোজিটের নিয়ম, বড় সিদ্ধান্ত RBI-র
সরকার এই প্রসঙ্গে জানিয়েছে, রেশন বণ্টনে দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা বাড়াতে 'স্মার্ট রেশন' ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে রেশন বিতরণ, উপভোক্তা যাচাই এবং রেশন কার্ড-সংক্রান্ত পরিষেবা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। সরকার সন্দেহ করছে, বর্তমানে রেশন তালিকায় এমন অনেক উপভোক্তা আছেন, যাঁদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি। এছাড়া, ভুয়ো রেশন কার্ডধারী ও মৃত ব্যক্তির নামে অপর কোনো ব্যক্তি রেশন সংগ্রহ করছে – এমন অভিযোগও সামনে এসেছে। যে কারণে এবার ধরে ধরে সকলের নাম বাদ দেওয়ার কাজ জোরকদমে শুরু করেছে সরকার।
কত ধরণের রেশন কার্ড রয়েছে বাংলায়?
AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা): প্রতি পরিবারকে ১৫ কেজি চাল এবং ২০ কেজি গম অথবা ১৯ কেজি আটা বিনামূল্যে দেওয়া হয়।
PHH/SPHH: প্রতি সদস্যকে ২ কেজি চাল এবং ৩ কেজি গম অথবা ২.৮৫ কেজি আটা বিনামূল্যে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ২০ টাকা সেভ করে পেয়ে যান লক্ষাধিক, SBI-র এই স্কিম সম্পর্কে জানেন?
RKSY-I: প্রতি সদস্যকে ৫ কেজি চাল বিনামূল্যে দেওয়া হয়।
RKSY-II: প্রতি সদস্যকে ২ কেজি চাল বিনামূল্যে দেওয়া হয়।
বিশেষ প্যাকেজের অতিরিক্ত সুবিধা
জঙ্গলমহল-I: AAY পরিবারে ৩ জনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রতি সদস্য ১১ কেজি চাল। PHH ও RKSY-I কার্ডে প্রতি কার্ডে অতিরিক্ত ৬ কেজি চাল।
পাহাড়ি এলাকা: AAY পরিবারে ৩ জনের বেশি সদস্য থাকলে প্রতি সদস্য ১১ কেজি অতিরিক্ত চাল। RKSY-I কার্ডে প্রতি কার্ডে ৬ কেজি অতিরিক্ত চাল।
চা বাগান এলাকা (Tea Garden): AAY পরিবার স্বাভাবিক বরাদ্দ পাবে। RKSY-I পরিবারকে প্রতি পরিবার ৩৫ কেজি চাল দেওয়া হয়।

