আপনিও কি একটি ভালো স্কিম খুঁজছেন যেখানে টাকা বিনিয়োগ করে ভালো টাকা রিটার্ন পাবেন? তাহলে আপনার জন্য রইল এই খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) 'হর ঘর লখপতি' নামে একটি বিশেষ রিকারিং ডিপোজিট (RD) স্কিম চালু করেছে। এই স্কিমের অধীনে, আপনি অল্প অল্প করে মাসিক টাকা জমা দিয়ে এক লক্ষ টাকা বা তার বেশি জমা করতে পারেন। বিশেষভাভে আপনি যদি প্রতিদিন ২০ টাকা জমান তাহলে একটা সময়ের পর ভালো টাকা চোখে দেখতে পারবেন।
SBI-এর 'হর ঘর লখপতি' স্কিমে কী কী সুবিধা মিলবে?
এই স্কিমে সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক সুদের হার ৬.৫৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫% উপলব্ধ। "হর ঘর লখপতি" একটি বিশেষ রিকারিং ডিপোজিট (RD) স্কিম। এই স্কিমের অধীনে, আপনি অল্প অল্প করে মাসিক টাকা জমা দিয়ে ১ লক্ষ টাকা বা তার বেশি টাকার একটি ফান্ড তৈরি করতে পারেন। ১০ বছর ধরে প্রতি মাসে ৬১০ করে জমা দিলে, আপনার ১ লক্ষ টাকার একটি ফান্ড অনায়াসেই তৈরি হবে।
আরও পড়ুনঃ ভরা শ্রাবণে ৪ জেলায় ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর
RD কী?
প্রথমে বুঝতে হবে আরডি কী। রিকারিং ডিপোজিট আপনাকে উল্লেখযোগ্যভাবে সঞ্চয় করতে সাহায্য করতে পারে। আপনি এটিকে একটি পিগি ব্যাংকের মতো ব্যবহার করতে পারেন। এর মানে হলো, আপনি প্রতি মাসে আপনার বেতনের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এতে জমা করতে পারেন এবং মেয়াদপূর্তিতে আপনার হাতে একটি মোটা অঙ্কের টাকা আসবে। হর ঘর লাখপতি স্কিমের মেয়াদপূর্তির সময়কাল সাধারণত ৩ থেকে ১০ বছর পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ, আপনি ৩ থেকে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুনঃ এরা পাবেন ৩০০০ টাকা করে ভাতা, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
আপনি ১ লক্ষ টাকার বেশিও বিনিয়োগ করতে পারেন।হর ঘর লক্ষপতি প্রকল্পের অধীনে, আপনি ১ লক্ষের বেশি টাকার লক্ষ্যমাত্রা বেছে নিতে পারেন। এছাড়াও আপনি ২, ৩ ও ৪ লক্ষ টাকা ইত্যাদি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিনিয়োগ করতে পারেন। আপনার লক্ষ্যমাত্রার পরিমাণই আপনার কিস্তির পরিমাণ নির্ধারণ করে।
কে এতে বিনিয়োগ করতে পারবেন?
যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
এতে ব্যক্তিরা সিঙ্গেল বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
অভিভাবকগণ তাঁদের সন্তানের (১০ বছরের বেশি বয়সী এবং সঠিকভাবে স্বাক্ষর করতে সক্ষম) সাথে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন।
১০ বছরের কম বয়সী শিশুদের জন্য বাবা-মা বা আইনসম্মত অভিভাবকের সাথে একটি যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

