শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, রয়েছে বৃষ্টির সতর্কতাও! আবহাওয়ার আপডেট

Weather Update

শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, রয়েছে বৃষ্টির সতর্কতাও! আবহাওয়ার আপডেট

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বঙ্গে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। শীতের আমেজ কার্যত নেই বললেই চলে। তার জায়গায় জাঁকিয়ে বসেছে গরম। সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। যার ফলে সকালবেলা হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসের শুরুতেই শহরবাসী গরমের প্রকোপ টের পাবে। কিন্তু কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)?

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ অর্থাৎ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর কাছাকাছি। কিন্তু আবহাওয়াবিদরা বলছে, মার্চ মাসের প্রথম সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। অর্থাৎ, দোল উৎসবের সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে ভ্যাঁপসা গরম পড়বে তা বলার অপেক্ষায় রাখে না। কিন্তু হ্যাঁ, আজ বীরভূম থেকে শুরু করে দুই ২৪ পরগনা এবং বর্ধমান জেলায় শীতের আমেজ থাকতে পারে। পারদ মোটামুটি ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। রাতের দিকে আবহাওয়া ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে এখনো রয়েছে মনোরম আবহাওয়া। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু রবিবারের পর থেকে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমতে পারে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পকেটে ঢুকবে টাকা, বড় ঘোষণা নবান্নর

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আর জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমে ঝঞ্ঝা। আগামী সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে প্রবেশ করতে পারে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা এবং আবহাওয়ার খামখেয়ালি দেখা যাচ্ছে। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দক্ষিণবঙ্গে দোলের সময় গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। বিশেষ করে দুপুরের দিকে রোদের তেজ অনুভূত হবে।

Connect Us ➥