২১,০০০ টাকার বেতনসীমা (Salary) কী বাড়ানো হবে? এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙল কেন্দ্রীয় সরকার। ইএসআইসি (ESIC)-এর আওতায় থাকা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানাল কেন্দ্র সরকার। কী বলেছে সরকার? টাকা কি বাড়ছে আগামী দিনে? চলুন জেনে নেওয়া যাক।
ESIC-এর ২১,০০০ টাকার বেতনসীমা কি বাড়বে?
সংসদে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান, বর্তমানে ইএসআইসি-র বেতনসীমা ২১,০০০ টাকা (প্রতিবন্ধী কর্মীদের ক্ষেত্রে ২৫,০০০ টাকা) এবং আপাতত তা বাড়ানোর কোনও নতুন প্রস্তাব বা সময়সীমা ঘোষণা করা হয়নি। শেষবার ২০১৭ সালের ১ জানুয়ারি বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে ২১,০০০ টাকায় উন্নীত করা হয়েছিল।
সরকার সংসদকে জানিয়েছে যে এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর মাসিক বেতন সীমা ২১,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর জন্য কোনো নতুন প্রস্তাব বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। সরকার ব্যাখ্যা করেছে যে পর্যালোচনার পর পর্যায়ক্রমে বেতন সীমা সংশোধন করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি এটি ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০ টাকা করা হয়েছিল।
কী অবস্থা গিগ কর্মীদের?
ইএসআইসি-র আওতা এখন আরও বিস্তৃত। সামাজিক সুরক্ষা বিধি, ২০২০-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী, কেন্দ্র সরকার অসংগঠিত খাত, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্যও ইএসআইসি সুবিধা চালুর প্রকল্প তৈরি করতে পারে। তবে সরকার স্পষ্ট করেছে, বর্তমানে মৌসুমী কারখানার কর্মীদের জন্য সুপার-স্পেশালিটি চিকিৎসায় উপস্থিতি বা অন্যান্য শর্ত শিথিল করার কোনও বিধান নেই। ফলে বিদ্যমান নিয়ম অনুযায়ী এই ধরনের কর্মীরা এখনও ইএসআইসি-র আওতার বাইরে রয়েছেন।

