শুধু পিন দিয়ে আর করা যাবে না অনলাইন পেমেন্ট, বড় সিদ্ধান্ত RBI-র

RBI On Digital Payment two factor authentication

শুধু পিন দিয়ে আর করা যাবে না অনলাইন পেমেন্ট, বড় সিদ্ধান্ত RBI-র

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধুমাত্র চার বা ছয় অঙ্কের পিন দিয়ে অনলাইন পেমেন্ট করার দিন শেষ হচ্ছে (RBI On Digital Payment)। জানা যাচ্ছে, খুব শীঘ্রই দেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বড়সড় বদল আসতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী আগামী পহেলা এপ্রিল থেকেই ভারতের সমস্ত ডিজিটাল ট্রানজেকশনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। মূলত ডিজিটাল পেমেন্ট সুরক্ষা এবং অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ।

কোন কোন পদ্ধতি অবলম্বন করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন?

RBI এর নির্দেশ অনুযায়ী, বিভিন্ন ফিনটেক টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য গ্রাহকরা কোন পদ্ধতি অনুসরণ করে পেমেন্ট করতে চান তা বেছে নেওয়ার সুযোগ দেবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাসওয়ার্ড, পিন, SMS এর মাধ্যমে পাঠানো ওটিপি, হার্ডওয়ার টোকেন বা কার্ড, সফটওয়্যার টোকেন বা কার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনেশন কিংবা বায়োমেট্রিকের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রত্যেক ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকা বাধ্যতামূলক। এরমধ্যে একটি ফ্যাক্টর অবশ্যই ডায়নামিক হতে হবে। রিপোর্ট বলছে, গ্রাহকদের প্রত্যেক ট্রানজাকশনের জন্য নতুন করে এটি তৈরি করতে হবে। RBI এর তরফে জানানো হয়েছে, বিগত দিন গুলিতে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন লেনদেন। UPI, মোবাইল ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট করছেন সাধারণ মানুষ। তবে ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে প্রতারণারও শিকার হচ্ছেন অনেকে। সেই প্রতারণা রুখতেই এমন পদক্ষেপ।

অবশ্যই পড়ুন: এক চার্জেই কলকাতা থেকে পুরুলিয়া, ৪ হাজারে দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল আনছে Samsung

উল্লেখ্য, ভারতে আগামী পহেলা এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হলেও বিশ্বের অন্যান্য দেশ গুলিতে অনলাইন লেনদেন বা ট্রানজেকশন এর ক্ষেত্রে এই অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে আগামী অক্টোবরের পহেলা তারিখ থেকে।

Connect Us ➥