এক চার্জেই কলকাতা থেকে পুরুলিয়া, ৪ হাজারে দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল আনছে Samsung

এক চার্জেই কলকাতা থেকে পুরুলিয়া, ৪ হাজারে দুর্ধর্ষ ইলেকট্রিক সাইকেল আনছে Samsung

Bikram Bandyopadhyay

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, ইয়ার ডপসের পর এবার ইলেকট্রিক সাইকেল (Samsung Electric Cycle) বাজারে আনছে Samsung। জানা যাচ্ছে, সম্পূর্ণ পরিবেশবান্ধব এই সাইকেলটি একবার মাত্র চার্জ দিলেই ছুটবে 380 কিলোমিটার। অর্থাৎ এক চার্জে কলকাতা থেকে সোজা পুরুলিয়া বা তারও বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে এই ইলেকট্রিক সাইকেল। কত দাম, আর কী কী ফিচার থাকছে এই সাইকেলে? রইল খুঁটিনাটি তথ্য।

Samsung এর ইলেকট্রিক সাইকেল সম্পর্কে জানুন

নতুন বছরে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Samsung যে ইলেকট্রিক সাইকেলটি বাজারে আনছে সেটির ডিজাইন একেবারে চোখ ধাঁধানো। এছাড়াও এই সাইকেলে থাকছে এলিডি লাইট এবং এরগোনোমিক হ্যান্ডেলবার। সাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই সাইকেলে থাকছে 500 ওয়াটের একটি মোটর এবং শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি। যা একবার চার্জ দিলে 380 কিলোমিটার ছুটে তবেই থামবে।

বলাই বাহুল্য, এই সাইকেলটিতে ইলেকট্রিক অ্যাসিস্ট সিস্টেম দিচ্ছে সংস্থা। যার ফলে দূর দূরান্তের পথ অতিক্রম করেও ক্লান্ত হবেন না চালক। সবচেয়ে বড় কথা এই সাইকেলটি নিয়ে যে কেউ চড়াই উতরাই পথেও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন। বিশেষ ইলেকট্রিক সাইকেলটিতে রয়েছে ইভি অ্যাসিস্ট সিস্টেম ও একাধিক রাইডিং মোডও।

সবচেয়ে বিশেষ বিষয়, আরোহীরা এই সাইকেলের স্পিড বাড়ানোর জন্য উচ্চতর অ্যাসিস্ট্যান্স মোড বেছে নিতে পারবেন। এমনকি সাইকেলটিতে থাকছে বেশ কিছু বিনোদনমূলক অ্যাক্টিভিটি। যার ফলে সাইকেলিং করার সময় একেবারেই বোর হবেন না চালক। সব মিলিয়ে বলাই যায়, খরচ বাঁচিয়ে লং ট্যুর করতে চাইলে এই সাইকেল সবচেয়ে সেরা বিকল্প।

অবশ্যই পড়ুন: সংকটের মধ্যেও কমতে চলেছে গ্যাসের দাম! বড় কিছু করতে পারে কেন্দ্র

দাম কত?

ইলেকট্রনিক গেজেট প্রস্তুতকারক সংস্থা Samsung বাজারে যে নতুন ইলেকট্রিক সাইকেলটি আনছে সেটি একজন সাধারণ ক্রেতা 4000 টাকা খরচ করলেই বাড়িতে নিয়ে আসতে পারবেন। সংস্থাটি বলছে, আমজনতার পকেটের কথা চিন্তা করে এবং বাজারে ইতিমধ্যেই উপলব্ধ অন্যান্য সংস্থার ইলেকট্রিক সাইকেলগুলিকে টেক্কা দিতেই বাজেট ফ্রেন্ডলি দামে এই নতুন ইলেকট্রিক সাইকেলটিকে বাজারে আনছে তারা।

Connect Us ➥