সকল অপেক্ষার অবসান ঘটল, অবশেষে প্লাস্টিক নোট (Polymer banknote) প্রচলের জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আর এর ফলে সেই দিন হয়তো খুব বেশি দেরি নয় যখন দেশে শীঘ্রই ১০ এবং ২০ টাকার প্লাস্টিক অর্থাৎ পলিমার নোট দেখা যেতে পারে। কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রস্তাব অনুমোদন করেছে, যার অধীনে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ১০ এবং ২০ টাকার ১০০ কোটি করে পলিমার নোট ইস্যু করা হবে। এই পরীক্ষা সফল হলেই বৃহত্তর পরিসরে এই নোটগুলি ইস্যু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
শীঘ্রই বাজারে আসছে প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট?
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় একটি লিখিত উত্তরে জানিয়েছেন যে, অর্থ মন্ত্রক আরবিআই-এর প্রস্তাবটি অনুমোদন করেছে। বর্তমানে, এটি শুধুমাত্র একটি পরীক্ষামূলক প্রকল্প, যার মাধ্যমে ভারতীয় আবহাওয়া ও পরিস্থিতিতে প্লাস্টিকের নোট কতটা টেকসই এবং ব্যবহারযোগ্য তা অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে। আরবিআই-এর দাবি, পলিমার নোট সাধারণ কাগজের নোটের চেয়ে বেশি মজবুত ও টেকসই।
আরও পড়ুনঃ রেশন কার্ড পিছু ৭ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নবান্নের
প্লাস্টিকের নোট ইতিমধ্যেই অনেক দেশে ব্যবহৃত হচ্ছে এবং এর ইতিবাচক ফলও দেখা গেছে। এই কারণেই ভারতও এখন এই প্রযুক্তিটি পরীক্ষা করতে আগ্রহী। তবে, সরকার স্পষ্ট করে দিয়েছে যে কাগজের নোট বন্ধ করা হবে না। প্লাস্টিকের নোট চালু করার অর্থ এই নয় যে বিদ্যমান নোটগুলো পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। এই পরীক্ষা সফল হলে, পলিমার ও কাগজের উভয় নোটই একযোগে চালু থাকবে।
ডিজিটাল পেমেন্টের উপর প্রভাব ফেলবে?
সরকার আরও বলেছে যে, প্লাস্টিক নোট চালুর ফলে ডিজিটাল পেমেন্টের উপর কোনো প্রভাব পড়বে কিনা, তা এখনই বলার সঠিক সময় নয়। এই নোটগুলো সাধারণ মানুষের মধ্যে নিয়মিতভাবে প্রচলিত হওয়ার পরেই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনিত হওয়া সম্ভব হবে।
আরও পড়ুনঃ ১ আগস্ট থেকে বদলাচ্ছে তৎকাল বুকিং-এর ধরণ, জানুন রেলের নয়া নিয়ম
আরবিআই বলছে যে নগদ এবং ডিজিটাল পেমেন্ট উভয়ই একে অপরের পরিপূরক এবং ভবিষ্যতেও উভয়ের ব্যবহার একসঙ্গে চলতে থাকবে, অর্থাৎ ইউপিআই, কার্ড এবং অনলাইন পেমেন্টের পাশাপাশি নগদ লেনদেনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে।

