Zomato-র পর চার্জ বাড়াল Swiggy, খাবার অর্ডার করতে লাগবে বেশি টাকা

Swiggy

Zomato-র পর চার্জ বাড়াল Swiggy, খাবার অর্ডার করতে লাগবে বেশি টাকা

Published on:

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: প্রতিনিয়ত অনলাইনে খাবার অর্ডার করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, এবার খাবার অর্ডার করতে গেলে আরও বেশি পরিমাণ টাকা খরচ করতে হবে। হ্যাঁ, জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর পথে হেঁটে এবার নিজেদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিল সুইগি (Swiggy)। প্রতিবার খাবার অর্ডার করার সময় গ্রাহকদের যে অতিরিক্ত চার্জ গুনতে হয়, এবার তা একধাক্কায় অনেকটাই বাড়িয়েছে সংস্থা। কিন্তু কেন বাড়ানো হল চার্জ?

কতটা বাড়ল প্ল্যাটফর্ম ফি?

রিপোর্ট অনুযায়ী, সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি এবার জিএসটি সহ ১৭ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করেছে। আগে এই ফি ছিল মাত্র ১৪ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ, পতি অর্ডারে এবার প্রায় ১৭ শতাংশ খরচ বৃদ্ধি পেল। ইতিমধ্যেই অ্যাপের চেক আউট পেজে নতুন চার্জ দেখাতে শুরু করেছে। কোম্পানির দাবি, অ্যাপের রক্ষণাবেক্ষণ খরচ এবং ডেলিভারি নেটওয়ার্কের খরচ সামাল দেওয়ার জন্যই এই সিদ্ধান্তের পথে হাঁটতে হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে জিএসটি যুক্ত করে ১৪ টাকা ৯০ পয়সা করেছিল। সেই সূত্রে কর যোগ করে জোম্যাটো এবং সুইগির চার্জ এখন প্রায় একই জায়গায় এসে দাঁড়িয়েছে। এমনকি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে, এই দুই প্রতিযোগী সংস্থা সাধারণত একই সময়ে প্রায় সমান হারে দাম বাড়াচ্ছে বা দাম কমাচ্ছে। ফুড ডেলিভারি সংস্থাগুলোর দাবি, ব্যবসার স্থায়িত্ব বজায় রাখার জন্য এই ফি অপরিহার্য। কারণ, অ্যাপের ইন্টারফেস আর সার্ভার উন্নত করার জন্য খরচ আছে, লক্ষ লক্ষ গ্রাহকদের অর্ডার একইসঙ্গে প্রসেস করার খরচ একটা থাকে। পাশাপাশি বিশাল ডেলিভারি পার্টনার বাহিনীকে পরিচালনা করতে হয়।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ! বিরাট কোহলির বন্ধুকে এবারের IPL-র দলে রাখছে না RCB

বাজারে আসছে নতুন প্রতিযোগী

এদিকে যখন বড় বড় সংস্থা ফি বাড়িয়ে চলেছে, তখন বাজারে পা রাখছে নতুন এক প্রতিযোগী। হ্যাঁ রাইড হেলিং অ্যাপ র‍্যাপিডো ব্যাঙ্গালুরুতে Ownly নামের নিজস্ব ফুড ডেলিভারি পরিষেবা শুরু করেছে বলে খবর। আর সবথেকে চমক দেওয়ার বিষয় হল, তারা গ্রাহক বা রেস্তোরাঁ কারোর কাছ থেকে কোনও রকম অতিরিক্ত প্ল্যাটফর্ম ফি নিচ্ছে না। শুধুমাত্র ডেলিভারি ফি নিয়েই খাবার পৌঁছে দিচ্ছে। এখন দেখার, এই পরিষেবা গোটা দেশে চালু হয় কিনা।

Connect Us ➥