ইচ্ছে থাকলেই যে উপায় সেটা আবারও প্রমাণিত হল। নিট পরীক্ষায় (NEET Exam) নজরকাড়া সাফল্য এনে তাক লাগিয়ে দিল সাধারণ রিকশা চালকের ছেলে। জানলে অবাক হবেন, পড়ুয়ার বাবা মা জানতেন অবধি না যে নিট বিষয়টি কী! সংসারে আর্থিক অনটন নিত্য গল্প। তাতে কী, NEET UG পরীক্ষায় ৫০২ নম্বর পেয়ে নজির গড়েছে অসমের কোকরাঝাড় জেলার বালাজান তিনিয়ালির বাসিন্দা বিজিত রায়। তাঁর গল্প জানলে আপনিও অবাক হবেন বৈকি। 

নিট পরীক্ষায় নজরকাড়া সাফল্য রিকশা চালক এর ছেলের 

বাবা গোবিন্দ রায় ই রিকশাচালক। শুধু তাই নয়, সংসারের হাল ধরতে সঙ্গে ছেলের পড়াশোনার ক্ষেত্রে যাতে টাকা পয়সার অভাব না দেখা দেয় তিনি রিকশা চালানোর পাশাপাশি দিনমজুর, চাষাবাদ অবধি করেছেন। আর এই কঠিন সময়ে ছেলের পাশে থেকেছেন মা হীরা রায়ও। তবে ছেলে সব দুঃখ এক নিমিষে যেন দূর করে দিয়েছে এরকম নজরকাড়া সাফল্য এনে। বিজিতের পরিবারের পাশাপাশি পাড়া প্রতিবেশিরা অবধি গর্বিত। 

আরও পড়ুনঃ ১.৫GB ডেটার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল Jio, দাম জানলে অবাক হবেন
 

কী জানাচ্ছে বিজিত

এদিকে ফলপ্রকাশের পর আনন্দে আত্মহারা বিজিত। ফল প্রকাশের পরে বিজিত বাকি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'মন দিয়ে পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো এবং নিজের উপর বিশ্বাস রাখো। সাফল্য এক দিন অবশ্যই আসবে।' তবে সবথেকে আশ্চর্যের বিষয় কী জানেন, বাবা মা জানতেন অবধি না নিট পরীক্ষা কী জিনিস।  

আরও পড়ুনঃ ডিমের দামে নাভিশ্বাস মধ্যবিত্তর! আজ কত হল দর?
 

পরিবারের সদস্যদের কথা অনুযায়ী, বিজিতের বাবা-মা নিট পরীক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু না জানতেন না। তবে ছেলের স্বপ্নপূরণে সবসময় পাশে থেকেছেন। আর্থিকভাবে হোক বা মানসিকভাবে, সবসময় সাহায্য করে গিয়েছেন