Jio সিম ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। এবার বেশি ডেটা সম্পন্ন প্যাক আরও সস্তা করল মুকেশ আম্বানির টেলিকম সংস্থা। এমনিতেই যারা বাজেটের মধ্যে থেকে ফোন রিচার্জ করতে পছন্দ করেন তাঁদের জন্য জিওর কাছে নানা রকম প্ল্যান রয়েছে। বিশেষ করে জিও-র কিছু প্রিপেইড প্যাক রয়েছে যা দেশের বড় বড় টেলিকম সংস্থাকে টেক্কা দেয়। আজ আপনাদের জিও-র তেমনই একটি রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করব যার মূল্য মাত্র ২৩৯ টাকা। কিন্তু এর বেনিফিট সম্পর্কে শুনলে আপনিও অবাক হবেন।

জিও-র ২৩৯ টাকার রিচার্জ প্যাকে গ্রাহকরা কলিং থেকে শুরু করে হাইস্পিড ইন্টারনেট সহ আরও অনেক সুবিধা পান। এই প্যাকে আপনি 1.5GB ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানে আপনি টোটাল 33GB ডেটা পাবেন। এই প্যাকে আপনি আনলিমিটেড কলিং-এর মতো সুবিধাও পেয়ে যাবেন বৈকি। 

আরও পড়ুনঃ আসছে প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট! বড় পদক্ষেপ নিল RBI
 
 জিও-র ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানে ২২ দিনের ভ্যালেডিটি পাবেন। সেইসঙ্গে ১০০টি এসএমএস-এর সুবিধাও পাবেন। সর্বোপরি এই প্ল্যানে গ্রাহকরা Jio TV এবং Jio iCloud-এরও অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটি তাঁদের জন্য খুবই ভালো যারা কম টাকায় দৈনিক বেশি ইন্টারনেটের দরকার পড়ে। কম দাম বলে স্পিড কম সেটা ভাবলে কিন্তু চলবে না। যথেষ্ট হাইস্পিড ইন্টারনেট থাকে ২৩৯ টাকার প্ল্যানে। 

আরও পড়ুনঃ ডিমের দামে নাভিশ্বাস মধ্যবিত্তর! আজ কত হল দর?
 
 জানা গিয়েছে, দৈনিক 1.5GB ডেটা সুবিধা শেষ হয়ে গেলেও আপনি কিন্তু ডেটার ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য ইন্টারনেটের স্পিড কমে 64kbps হয়ে যায়। সকল নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা থাকে। গোটা ভারতে এক্সট্রা কোনো চার্জ ছাড়াই আপনি কারোর সঙ্গে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন।