নানা তর্ক বিতর্কের মধ্যে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত ১৭ আগস্ট থেকে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়, এরপর ২০ আগস্ট পর্যন্ত সেটি চলে। অনেকেই টাকা পেয়ে বেজায় খুশি তো আবার অনেকেই টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে। চারিদিকে চলছে ভাঙচুর, রাস্তা আটকে অবরোধ। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্যরা অবশ্যই টাকা পেয়েছেন এবং আগামী দিনেও পাবেন। এসবের মাঝেই এখন জানা গেল, আগামী সেপ্টেম্বর মাসে কবে টাকা পাবেন বাংলার মা বোনেরা। আপনিও কি এই স্কিমে আবেদন করেছেন? প্রতি মাসে টাকা পেয়েছেন? তাহলে সামনের মাসে কবে টাকা মিলতে পারে সেটা জেনে নিন ঝটপট।
সেপ্টেম্বর মাসে এদিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা!
আগস্ট মাস শেষ হতে খুব বেশি দেরি নেই। ফলে এখন থেকেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, সামনের মাসে কবে কড়কড়ে ৩০০০ টাকা মিলবে? এছাড়া এখনও অবধি যারা টাকা পাননি তাঁরাও প্রশ্ন তুলছেন, সামনের মাসে কি তাঁদের কপাল খুলবে? মঙ্গলবার মহাজাতি সদনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, "মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম তৈরি হয়েছে, প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে আপনাদের কারো কাছে যেতে হবে না, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর সহযোগিতা নেবেন।"
শুভেন্দু অধিকারী আরও বলেন, “সরকার যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দিতে বদ্ধপরিকর। নতুন সরকার সেজন্য হয়তো একটু ভুল হচ্ছে। মাত্র তিন মাসের সরকার, চলতে চলতে ভুল ত্রুটি কিছু থেকে যেতে পারে, আমরা সেটা শুধরে নিয়ে এগিয়ে যাব।”
চালু নতুন সুবিধা
রাজ্য সরকার বুধবার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার একটি বিশেষ Claim & Objection অপশন এনেছে। এটি সরকারি পোর্টালেই রয়েছে। এই পোর্টালটি বাতিল হওয়া আবেদনকারীদের মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা প্রকল্পের জন্য পুনরায় আবেদন করার সুযোগ দেবে এবং একই সাথে নাগরিকদের অনুদান গ্রহণকারী অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করার সুযোগ করে দেবে। কলকাতায় বিজেপির মহিলা মোর্চার আয়োজিত দুটি সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণাটি করা হয়। জানা গিয়েছে, এই প্রকল্পে বাংলায় ১.৪৫ কোটি মহিলাকে সুবিধাভোগী হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যেখানে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে এবং ১৪ লক্ষ আবেদন যাচাই-বাছাইয়ের অধীনে রয়েছে।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩