আবারও একবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)- র স্ট্যাটাস দেখা যাচ্ছে অনলাইনে। মাঝে এই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছিল মহিলাদের। তবে নতুন করে এই পোর্টাল খুলে যাওয়ায় অনেকটাই সুবিধা হচ্ছে সকলের। কেউ টাকা পাবেন কি নাকি আদৌ পাবেন না সেই স্ট্যাটাস আবার নতুন করে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এখন পোর্টাল খুললেই নতুন দুটি অপশন দেখা যাচ্ছে। একটি হল 'Further Verification’ এবং অন্যটি হল 'Objection & Claim '। যদিও আজ কথা হবে 'Further Verification’ নিয়ে। আপনিও যদি পোর্টাল খুলে এই অপশনটি দেখতে পান সেক্ষেত্রে কী করবেন আজ সেই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে। 

অন্নপূর্ণা যোজনায় নামের পাশে 'Further Verification’ স্ট্যাটাস দেখাচ্ছে?

অন্নপূর্ণা প্রকল্পের অধীনে ১.৪৫ কোটি মহিলাদের মধ্যে ৪,৩৫০ কোটি টাকা বিতরণ শুরু করেছে। তবে, প্রাথমিক যাচাই পর্বের কঠোর পর্যালোচনার ফলে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষ গতকাল ১৯ আগস্ট থেকে পুনরায় আবেদন এবং দাবি নিষ্পত্তির জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল অর্থাৎ https://socialregistry.wb.gov.in/ খুলে দেওয়া হয়েছে। এই পোর্টাল খুলে দেওয়ার পরেও অনেকেই অভিযোগ করছেন যে তারা সরকারের ঘোষণা মতো টাকা পাননি। আদৌ কি তাঁরা আর টাকা পাবেন? কী অবস্থায় রয়েছে তাঁদের স্ট্যাটাস? অনেকের নামের পাশে 'Further Verification’ এটি দেখা যাচ্ছে। এর মানে কী? 

এই স্ট্যাটাস দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন যে তাঁদের আবেদন বাতিল হয়ে গিয়েছে। তবে এটা একদমই ভুল ধারণা। যাদের নামের পাশে এটি দেখাচ্ছে তাঁদের আবেদন পুনরায় যাচাই করা হবে। আবেদনের ক্ষেত্রে তথ্যে কিছু গরমিল দেখা দেওয়ার ফলে আপাতত এই স্ট্যাটাস শো করছে। তবে তাঁরা অবজেকশন ক্লেইম করতে পারবেন, এবং সেখানে আপনি জানাতে পারবেন যে আপনার আবেদনপত্রে কী ভুল ছিল।

১০ লক্ষ নাম বাতিল 

আধার তথ্য সংযোগহীন থাকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি ম্যাপিং নিষ্ক্রিয় থাকার কারণে ১০ লক্ষেরও বেশি আবেদনপত্র বাতিল হয়েছে। সরকার জানিয়েছে, যেসব ক্ষেত্রে আবেদনকারী বা তাদের পরিবারের সদস্যরা সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, সরকারি পেনশন পান, অথবা নিয়মিত আয়কর প্রদান করেন, সেসব ক্ষেত্রে আবেদনপত্র প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়াও বার্ষিক ১২ লক্ষ টাকার বেশি আয়কারী পরিবার, মাসিক ১০,০০০ টাকার বেশি আয়কারী মহিলা, অথবা ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক শহুরে জমির মালিকদের এই সুবিধার আওতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।