পেনশন (Pension) নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে। নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনুযায়ী, নতুন মাস থেকে সবকিছু আরও ডিজিটাল হতে চলেছে। আপনিও যদি একজন পেনশনভোগী হয়ে থাকেন তাহলে চলুন বিশদে জেনে নেবেন সরকার কী কী বদল আনবে সে বিষয়ে। 

১ সেপ্টেম্বর থেকে পেনশন ব্যবস্থায় বদল আসছে  

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের ১৪ আগস্ট ২০২৬-এর মেমো নং 3027-F(Y) অনুযায়ী, পেনশন সংক্রান্ত কাজকে আরও দ্রুত, নিরাপদ, স্বচ্ছ ও সহজ করার জন্য e-Pension Portal-এ বেশ কিছু নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।

 পরিবর্তনের অংশ হিসেবে  পেনশন ফাইল জমা হবে অনলাইনে। এখন থেকে বিভিন্ন দফতরের সব ধরনের পেনশন ফাইল e-Pension Module-এর মাধ্যমে অনলাইনেই DPPG-তে পাঠাতে হবে। সাধারণভাবে অফলাইন পেনশন ফাইল আর গ্রহণ করা হবে না।

কী কী বদল হবে? 

তবে State Universities-এর পেনশন ফাইল এবং আদালতের নির্দেশ-সংক্রান্ত মামলা এর ব্যতিক্রম থাকবে।  Two-Factor Authentication চালু হবে। e-Pension Portal-এ নিরাপত্তা বাড়াতে User ID/Password-এর পাশাপাশি OTP ব্যবহার করতে হবে। OTP যাবে রেজিস্টার করা মোবাইল নম্বর ও ই-মেইলে। পেনশন সংক্রান্ত প্রয়োজনীয় নথি পোর্টালেই আপলোড করা যাবে। এর ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।
 

DPPG পরবর্তীতে পুরো কাজের Process Flow ও Standard Operating Procedure (SOP) প্রকাশ করবে। এখন নিশ্চয়ই ভাবছেন সরকার কেন আচমকা এরকম সিদ্ধান্ত নিয়েছে? জানা গিয়েছে, মূলত পেনশন বিতরণ প্রক্রিয়ায় যাতে আর দেরি না হয় সেজন্য সব কাজ অনলাইনে করা হবে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন ব্যবস্থা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।