আপনিও কি সম্প্রতি বিদেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? ক্রেডিট কার্ডের (Credit Card) মাধ্যমে জমিয়ে শপিং করার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল খুবই খারাপ। আগামী আগস্ট মাস থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করা আপনার ক্ষেত্রে ব্যয়বহুল হতে চলেছে। আসলে দেশের অন্যতম বড় দুটি ব্যাঙ্ক Axis Bank এবং Kotak Mahindra Bank যথাক্রমে তাদের ক্রেডিট এবং ডেবিট কার্ডের উপর ডাইনামিক কারেন্সি কনভার্সন চার্জ (DCC) বৃদ্ধি করছে।
আগস্ট থেকে বিদেশ ভ্রমণ আরও ব্যয়বহুল!
কোনো গ্রাহক বিদেশে কেনাকাটার জন্য রুপিতে অর্থ প্রদানের উদ্দেশ্যে কার্ড ব্যবহার করেন, তখন DCC প্রযোজ্য হয়। এটি কার্ড প্রদানকারী ব্যাংকের পরিবর্তে বিদেশী মার্চেন্টকে মুদ্রা রূপান্তরের প্রক্রিয়াটি পরিচালনা করার সুযোগ দেয়। ব্যাংকগুলোর সংশোধিত শর্তাবলী অনুসারে, অ্যাক্সিস ব্যাংক তার ক্রেডিট কার্ডের উপর DCC ফি ১.৫% থেকে বাড়িয়ে ৩.৫% করবে, যা ২৮ আগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে। অন্যদিকে Kotak Mahindra Bank ডেবিট-কার্ড লেনদেনের উপর ফি ১% + জিএসটি থেকে বাড়িয়ে ৩.৫% + জিএসটি করবে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।
আরও পড়ুনঃ সল্টলেকে বাড়ি বাড়ি ঢুকবে পাইপে গ্যাস, কবে থেকে?
অ্যাক্সিস ব্যাংক ২০২৬ সালের ২৮শে আগস্ট থেকে MyZone, Select, Privilege, এবং Neo ক্রেডিট কার্ডে DCC মার্কআপ ১.৫% থেকে বাড়িয়ে ৩.৫% করবে। Magnus এবং Magnus for Burgundy কার্ডে এই চার্জ ১.৫% থেকে বেড়ে ২% হবে, অন্যদিকে Olympus কার্ডধারীদের কাছ থেকে ১.৮% চার্জ করা হবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক ১লা আগস্ট থেকে ডেবিট-কার্ড লেনদেনের উপর DCC ফি ১% + GST থেকে বাড়িয়ে ৩.৫% + GST করবে।
ICICI ব্যাঙ্কও একই কাজ করেছিল
উল্লেখ্য, এর আগে, ICICI ব্যাংক ২১শে জুন তার সমস্ত ডেবিট কার্ডের চার্জ ১% থেকে বাড়িয়ে ৩.৫% + GST করেছিল। কেন এরকম হল? এই বিষয়ে দুটি ব্যাঙ্কই তেমন সদুত্তর দেয়নি। তবে, এই বৃদ্ধির ফলে DCC চার্জ বেশিরভাগ স্ট্যান্ডার্ড কার্ডে প্রযোজ্য প্রায় ৩.৫ শতাংশ বৈদেশিক মুদ্রা মার্কআপের কাছাকাছি চলে এসেছে।
আরও পড়ুনঃ মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
এই বিষয়ে একজন কর্মকর্তা বলেছেন, এই পরিবর্তনগুলো ইস্যুকারী ব্যাংকগুলোকে কার্ড-নেটওয়ার্ক ও আন্তঃসীমান্ত প্রক্রিয়াকরণের খরচ পুনরুদ্ধার করতে এবং বর্ধিত বিদেশ ভ্রমণ, আন্তর্জাতিক ই-কমার্স ও বিদেশে নিবন্ধিত ডিজিটাল ব্যবসায়ীদের পেমেন্ট থেকে আরও বেশি ফি আয় করতে সাহায্য করতে পারে।

