সকাল সকাল বঙ্গবাসীর ঘুম ভাঙল মেঘলা আকাশ ও মুষলধারে বৃষ্টির আওয়াজে। এক কথায় যেন বিনা মেঘে বজ্রপাত। পূর্বাভাস (Weather Today) না থাকা সত্ত্বেও সকাল থেকে আকাশ কালো করে উথাল পাথাল বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, কলকাতা, হুগলী, বীরভূম সহ বেশ কিছু জেলায়। বাংলার ওপর থেকে নিম্নচাপ সরে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও প্রভাব যে একেবারেই পড়ছে না সেটা বলাই বাহুল্য। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোটের ওপর বৃষ্টি চলবে সর্বত্র। 

মুষলধারে বৃষ্টি শুরু বঙ্গে 

জুলাই মাস শেষ হতে চলল। আবহাওয়া অফিস সূত্রে খবর, এমনিতে চলতি মাসে গোটা পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে স্বাভাবিক বর্ষা লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গে বর্ষার পরিমাণ ছিল মোটের উপর স্বাভাবিক। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টির ঘাটতি দেখা গেলেও, পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে বলে দাবি করছেন আবহাওয়াবিদরা। আগামী আগস্ট মাসে কি কম বর্ষার খরা কাটবে বাংলায়? এখন সেই প্রশ্নই বারবার উঠছে। আজকের আবহাওয়া সম্পর্কে বললে, আজ সব জেলায় হালকা-মাঝারি নয় রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। 

আরও পড়ুনঃ Paytm ব্যবহারকারীদের মাথায় হাত, বন্ধ হয়ে যাচ্ছে পরিষেবা?
 

এদিন কিছু জেলায় বজ্রবিদ্য়ুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং উল্লেখ্য ওই জেলাগুলি হল দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৩০ থেকে ৪০ কিমি প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া বৃষ্টির আরও সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা জেলাতেও। অর্থাৎ বৃষ্টি পিছু ছাড়ছে না। 

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

আজ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কয়েক লাফে বৃদ্ধি পেতে চলেছে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতর এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

আরও পড়ুনঃ তোলাবাজির টাইম শেষ! নবান্ন থেকে সব হবে কন্ট্রোল, বড় অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকারের
 

এছাড়া ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।