অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) ৩০০০ টাকা কবে ঢুকবে? এখন বাংলার বহু মহিলার এই একটাই প্রশ্ন। এই স্কিম নিয়ে সমস্যার শেষ নেই বলে দাবি বহু মহিলার। সামনের আগস্ট মাসে টাকা আদৌ মিলবে কিনা তা নিয়ে এখন থেকেই ধোঁয়াশা তৈরী হয়েছে। এরই মাঝে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা নিয়ে বিধায়কদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর দাবি, কোনো মহিলার নাম বাদ যাবে না। অন্তত যোগ্য মহিলারা ৩০০০ টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। চলতি জুলাই মাসে অনেক মহিলা টাকা পেয়েছেন তো আবার অনেক মহিলায় আছেন যারা ৩০০০ হাজার টাকা পাননি। ফলে বহু মহিলাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ প্রশাসনিক কর্তাদের ওপর চলছে হামলা। কারোর উপর চলছে মারধর তো কারো জামা টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে। যে সকল মহিলা জুলাই মাসে টাকা পাননি, যাদের নাম বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে তা নিয়ে এখন পর্যালোচনা চলছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এবার বিধায়কদের কোমর বেঁধে ময়দানে নামার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর
আজ শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা সহ বেশ কিছু বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই যোজনা সম্পর্কিত কী কী সমস্যা হচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন শুভেন্দু। বৈঠক শেষে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় ১ লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাঁদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে।"

