মিড ডে মিল আর মিড ডে মিল...বর্তমানে সবথেকে আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে। মিড ডে মিলে ডিম দেওয়া হবে কিনা? পড়ুয়ারা ঠিক মতো পুষ্টিকর খাদ্য পাবে কিনা, এখন তা নিয়েই দীর্ঘ কাটাছেড়া চলছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পড়ুয়াদের খাবার দেবে ইস্কন, সেইসঙ্গে একটি স্বনির্ভর গোষ্ঠী ডিমের ব্যবস্থা করবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী যারা মিড ডে মিল রান্না করেন তাঁদের নিয়েও বড় ঘোষণা করল পশিমবঙ্গ সরকার (Government of West Bengal)।
মিড ডে মিলের রাঁধুনিদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার কলকাতায় ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করেন, যেখান থেকে প্রাথমিকভাবে ৫০০টি সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের ৪৪,০০০ ছাত্রছাত্রীকে মধ্যাহ্নভোজ সরবরাহ করা হবে। একই সাথে তিনি ঘোষণা করেন যে, রাজ্য সরকার সপ্তাহে দু'বার আলাদাভাবে সেদ্ধ ডিমও সরবরাহ করবে। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, 'এতদিন ধরে খাবার প্রস্তুত করে আসা মিড-ডে মিলের কোনো রাঁধুনিকে ছাঁটাই করা হবে না এবং তাঁর সরকার ইতোমধ্যে তাদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করেছে।'
আরও পড়ুনঃ সস্তায় ট্রেনে দিঘা যেতে চান? বড় সুখবর শোনাল রেল
ডিম পাবে পড়ুয়ারা?
প্রাথমিকভাবে, ইসকন কলকাতার ৫০০টি স্কুলের ৪৪,০০০ ছাত্রছাত্রীকে মধ্যাহ্নভোজ দেবে। আগামী তিন মাসের মধ্যে ২.৫ লক্ষ ছাত্রছাত্রীর কাছে মধ্যাহ্নভোজ পৌঁছে যাবে। ছাত্রপ্রতি প্রতি বেলার খাবারের জন্য বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে, ইসকনের তৈরি খাবারের পাশাপাশি রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীরমাধ্যমে ছাত্রছাত্রীদের সপ্তাহে দু'বার আলাদাভাবে সেদ্ধ ডিম সরবরাহ করবে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বিরাট ঘোষণা, আনন্দে লাফাচ্ছেন কৃষকরা
"সুষম পুষ্টি শিশুদের সার্বিক বিকাশে সাহায্য করবে," এই উদ্যোগের জন্য ইস্কনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন। মেগা কিচেনের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রান্নাঘর পরিদর্শন করেন এবং মধ্যাহ্নভোজ তৈরিতে অংশ নেন। তিনি স্কুলগুলোতে খাবার পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যানগুলোরও উদ্বোধন করেন।

