বাংলার সাধারণ রেল যাত্রীদের জন্য রইল মন ভালো করা হবে। রথ যাত্রা উপলক্ষ্যে এবার বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কাজ সহজ করল রেল। একদিকে যখন রথযাত্রা নিয়ে সকলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তখন হাওড়া থেকে নবদ্বীপ অবধি বিশেষ ট্রেন (Howrah-Nabadwip Train) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। চলবে বিশেষ লোকাল ট্রেন। 

রথ উপলক্ষ্যে হাওড়া থেকে চলবে বিশেষ ট্রেন 

সূত্রের খবর, রথ যাত্রা এবং উল্টো রথ যাত্রা মেলার সময় প্রত্যাশিত যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন হাওড়া এবং নবদ্বীপ ধামের মধ্যে চলবে বিশেষ ট্রেন। আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার অর্থাৎ রথ যাত্রার দিন এবং ২৪ জুলাই শুক্রবার উল্টো রথের দিন এক জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

ট্রেনের সময়সূচি 

এক রিপোর্ট অনুযায়ী, ট্রেন নম্বর ০৩০৯৫ হাওড়া – নবদ্বীপ ধাম স্পেশাল লোকাল ট্রেনটি হাওড়া থেকে সকাল ০৯:৩২ টায় ছাড়বে এবং নবদ্বীপ ধামে ১২:০০ টায় পৌঁছাবে। বিশেষ ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে ১০:৩২ টায় পৌঁছে ৩ মিনিট স্টপেজ দেবে। এরপর ট্রেন অম্বর ০৩০৯৬ নবদ্বীপ ধাম – হাওড়া EMU বিশেষ ট্রেন নবদ্বীপ ধাম থেকে দুপুর ১৪:৩০ টায় ছাড়বে এবং হাওড়ায় ১৭:০০ টায় পৌঁছাবে।  ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে ১৫:৫৫ টায় পৌঁছে ২ মিনিট থামবে। জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনগুলো উভয় দিকেই পথে সমস্ত স্টেশনে থামবে।

এদিকে রথ যাত্রা উপলক্ষে সারা দেশজুড়ে ৩০০ টিরও বেশি বিশেষ ট্রেনের আয়োজন করয়েছে ভারতীয় রেল। মূলত রথযাত্রার সময় প্রত্যাশিত ভিড় সামাল দেওয়ার জন্য সক্রিয়ভাবে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। এই পরিচালন কৌশলের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট সকল যাত্রীর জন্য একটি নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা। যাঁরা এই পরিষেবাগুলি ব্যবহার করার পরিকল্পনা করছেন, তাঁদের যাত্রা শুরুর আগে ট্রেনের সময়সূচী এবং পরিচালন সময় সংক্রান্ত সর্বশেষ আপডেট ভালোভাবে জেনে রাখা দরকার। এই বিশেষ উৎসবের প্রতি বিপুল আগ্রহের কারণে ভক্তদের আগে থেকেই টিকিট বুক করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের কোনো অসুবিধা এড়াতে, সময়সূচী এবং কোনো সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল রেলওয়ে প্ল্যাটফর্মগুলি দেখে নেওয়ার সুপারিশ করা হচ্ছে।