অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা কাজ করছে। কবে সব বৈঠক শেষ হবে, পে কমিশন লাগু হবে? বেতন থেকে পেনশন কত বাড়বে? সকল সরকারি কর্মীর মুখে এই একটাই প্রশ্ন। সবথেকে বড় কথা, সকলের নজর রয়েছে একটি গুরুত্বপূর্ণ 'সুত্র'-এর ওপর, আর সেটা হল ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। সরকার এই ফিটমেন্ট ফ্যাক্টর কত বৃদ্ধি করে, সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে সকলের। এদিকে আজকের এই লেখায় আলোচনা হবে কেরানি থেকে শুরু করে শিক্ষকের বেতন কত বাড়বে সে সম্পর্কে। 

নজরে ফিটমেন্ট ফ্যাক্টর 

অষ্টম বেতন কমিশনে যদি সপ্তম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর-কেই ভিত্তি ধরা হয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতনে (Salary) বড়সড় বৃদ্ধি হতে পারে। নতুন বেসিক বেতন নির্ধারণের সূত্র হলো— বর্তমান বেসিক বেতন × ২.৫৭। এরপর মহার্ঘ ভাতা (DA) ০% থেকে পুনরায় শুরু হবে এবং নতুন বেসিকের ভিত্তিতে HRA ও TA যোগ হবে।

আরও পড়ুনঃ Jio, Airtel-র মাথায় বাজ! ২০০ টাকায় বিরাট অফার নিয়ে এল VI
 

কার কত টাকা বেতন বাড়বে? 

এই হিসাবে লেভেল-১ (MTS/গ্রুপ-ডি) কর্মীদের বর্তমান  ১৮,০০০ টাকা বেসিক বেড়ে প্রায় ৪৬,২৬০ টাকা হতে পারে।  

লেভেল-৭ (TGT শিক্ষক)-এর ৪৪,৯০০ টাকা বেসিক বেড়ে প্রায় ১,১৫,৪০০ টাকা হতে পারে।

আরও পড়ুনঃ বাজারে আসছে প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট, অনুমোদন দিল কেন্দ্র
 

 লেভেল-১০ (এন্ট্রি-লেভেল গেজেটেড অফিসার)-এর ৫৬,১০০ টাকা বেসিক বেড়ে প্রায় ১,৪৪,২০০ টাকা হতে পারে। তবে এগুলি শুধুই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে সম্ভাব্য হিসাব। অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ ও কেন্দ্র সরকারের অনুমোদনের পরই প্রকৃত বেতন কাঠামো নির্ধারিত হবে। 

ডিএ হবে শূন্য? 

এক রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে নতুন বেতন কাঠামো অনুযায়ী মহার্ঘ ভাতা (DA) আবার ০% থেকে শুরু হবে। এরপর শহরের শ্রেণি (X, Y ও Z) অনুযায়ী নতুন বেসিক বেতনের ওপর HRA এবং অন্যান্য ভাতা যোগ হবে। ফলে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে কর্মীদের হাতে পাওয়া (ইন-হ্যান্ড) বেতন কার্যকরভাবে প্রায় ২০% থেকে ৩০% পর্যন্ত বাড়তে পারে, কারণ বর্তমান DA নতুন বেসিক বেতনের সঙ্গে একীভূত হয়ে যাবে।