আপনিও কি Vi এর সিম ব্যবহার করেন? বাজেটের মধ্যে কোনও রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত খবর। এবার দেশের অন্যতম বড় এই টেলিকম সংস্থাটি এমন এক প্ল্যান লঞ্চ করেছে যা Airtel থেকে শুরু করে Jio কে জোরদার টক্কর দেবে। সেইসঙ্গে যারা একটু বাজেটের মধ্যে থেকে বেশি বেশি ডেটা, কলিং ও অন্যান্য সুবিধার্থে খোঁজে থেকে থাকেন তাদের জন্য Vi -এর নতুন ২০০ টাকার রিচার্জ প্ল্যানটি দারুণ কার্যকর হিসেবে বলে প্রমাণিত হবে। 

 

২০০ টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করল Vi

Vi যে রিচার্জ প্ল্যান চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি ২০টি OTT অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন। ভোডাফোন-আইডিয়া এটিকে একটি এন্টারটেইনমেন্ট প্যাক হিসেবে লঞ্চ করেছে। এর আগে, কোম্পানিটি ১৮০ দিনের ভ্যালেডিটি সহ একটি কম মূল্যের প্ল্যান চালু করেছিল , যেখানে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং এবং ডেটাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছিল।

 

কী কী সুবিধা পাবেন?

 

Vi-এর এই নতুন ২০০ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এটি একটি অ্যাড-অন প্যাক যা আপনি আপনার নিয়মিত প্ল্যানের সঙ্গে নিতে পারবেন। এতে ব্যবহারকারীরা 30GB হাই-স্পিড ডেটা পাবেন। 5G স্মার্টফোন ব্যবহারকারীরাও আনলিমিটেড 5G ডেটা পাবেন। এছাড়াও তারা Vi Movies & TV সহ ২০টি OTT প্ল্যাটফর্ম এবং ২০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেলের অ্যাক্সেস পাবেন।

এই 20টি OTT অ্যাপের মধ্যে রয়েছে JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, ShemarooMe, ManoramaMAX, FanCode, Playflix, Klikk, Atrangii, Chaupal, OTTplay Live, Pocket Films, YuppTV, Addtimes, Kanccha Lannka, TimesPlay, NextGTV, ইত্যাদি।

Vi -এর ১৮০-দিনের প্ল্যানে কী আছে?

এছাড়াও Vi -এর রয়েছে ১৮০ দিনের একটি রিচার্জ প্ল্যান। এই ভোডাফোন-আইডিয়া রিচার্জ প্ল্যানটি ১১৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি ব্যবহারকারীদের সারা ভারতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এছাড়াও, তারা গ্রাহকরা ভারতে বিনামূল্যে ন্যাশনাল রোমিং উপভোগ করতে পারবেন। Vi এই প্রিপেইড প্ল্যানের সাথে ডেটার সুবিধাও দিচ্ছে। যে সকল ভোডাফোন ব্যবহারকারী এই প্ল্যানটি সাবস্ক্রাইব করবেন, তারা 15GB ডেটা এবং ১৮০০টি এসএমএস করার সুবিধা পাবেন।