দুর্গাপুজোর আগেই লটারি লাগতে চলেছে প্রাক্তন বিধায়কদের। কারণ পশ্চিমবঙ্গ সরকার এখন সকলের পেনশন (Pension) এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত গিয়েছে। অন্তত ফিসফাঁস এমনটাই শোনা যাচ্ছে। রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের ছিল। অবশেষে সকলের সেই দাবি পূরণ হতে চলেছে বলে খবর। শুভেন্দু সরকার প্রাক্তন বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ছে দ্বিগুণ?
বর্তমানে, বাংলার প্রাক্তন বিধায়করা মাসিক ৮,০০০ থেকে ১২,০০০ টাকা পেনশন এবং তার সাথে ৬,০০০ টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। সূত্রের খবর, এখন সর্বনিম্ন পেনশন ১২,০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। ৬,০০০ টাকার চিকিৎসা ভাতা অপরিবর্তিত থাকবে। এছাড়া, অন্যান্য সুবিধাদি বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। জানা গেছে যে, মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়করা ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা এবং ঝাড়খণ্ডে ৪০,০০০ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকেন।
সূত্রের খবর, পেনশন ও অবসরকালীন ভাতার পুরো হিসেব নির্ভর করবে সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক কতবার নির্বাচনে জিতেছেন তার উপর। বিধানসভার একটি কক্ষে প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির বৈঠকে বর্তমান ভাতা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের দাবি, পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে প্রাক্তন জনপ্রতিনিধিরা বর্তমানে মাসে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পান, যেখানে বহু রাজ্যে তা ৪০-৫০ হাজার টাকা। মূল্যবৃদ্ধির বাজারে ভাতা বাড়ানোর দাবি জানানো হয়।
কী বলছে সরকার?
পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়করা দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধির দাবি করে আসছেন। পরিষদ মন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি সম্পর্কে সংবেদনশীল। তিনি আরও বলেন যে পেনশন বৃদ্ধির একটি প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে। যেহেতু এটি একটি আইনি বিষয়, তাই একটি বিল আনা হবে। এদিকে, বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দোপাধ্যায় বলেছেন যে, তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই অনুরোধ করেছেন এবং প্রস্তাবটি বাস্তবায়িত হলে তিনি খুশি হবেন।

