দুর্নীতি থেকে শুরু করে যে কোনও অপরাধমূলক কাজের দমনে করা একশন নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। নতুন একটি কন্ট্রোল রুম খোলা হলো মুখোমুখি শুভেন্দু অধিকারী উদ্যোগে মূলত নবান্নে (Nabanna) একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই সঙ্গে বেশ কিছু হেল্পলাইন নম্বর অবধি জারি করা হয়েছে যেখানে ফোন করলে সাধারণ মানুষ নিজের সমস্যার কথা জানাতে পারবেন।

নবান্নে নতুন কন্ট্রোল রুম চালু 

 রাজ্য সরকারের তরফের সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, 'মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী নবান্নে নতুন কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন সেই সঙ্গে নাগরিক অভিযোগের জন্য একটি নির্দিষ্ট ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন।' কাটমানির বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৫৫৩৩৪, সিন্ডিকেট ক্রাইমের বিরুদ্ধের অভিযোগ জানাতে ১৫৫৩৩৫, অবৈধ টোল সম্পর্কে জানাতে ১৫৫৩৩৭ ও অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৫৫৩৩৯ নম্বরে ফোন করতে পারেন। সরকারের লক্ষ্য, স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ শাসনকে শক্তিশালী করা।

 এই নিয়ে বিশেষ পোস্ট অবধি করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজের x হ্যান্ডেলে লিখেছেন, 'দুর্নীতি দেখলেই চুপ থাকবেন না। হোক সেটা ঘুষ, অবৈধ টোল সংগ্রহ, মদ মাফিয়া, বা সিন্ডিকেটের কার্যকলাপ, সবকিছুই নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ব্যবহার করে রিপোর্ট করুন। আপনার অভিযোগ দুর্নীতি বন্ধ করতে সাহায্য করতে পারে এবং পশ্চিমবঙ্গকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করতে পারে।'

কী জানাচ্ছে সরকার?

সরকারি সূত্রে খবর, প্রতিটি বিভাগের জন্য আলাদা হেল্পলাইন রয়েছে। সরকার নবান্নের নিচতলায় একটি কন্ট্রোল স্থাপন করেছে, যেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে। শীঘ্রই কেন্দ্রটি ২৪ ঘণ্টা চালু থাকবে বলে আশা করা হচ্ছে। সবথেকে বড় বিষয়, বাসিন্দারা পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনে ব্যবহারের জন্য কল রেকর্ড করা হতে পারে এবং পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন।