আগস্টের শুরুতেই সাধারণ মানুষকে দারুণ চমক দিল HDFC Bank। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের ব্যাঙ্ক হল এইচডিএফসি। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে একটি বিশেষভাবে প্রবীণ নাগরিকদের জন্য এবং অন্যটি মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই দুটি অ্যাকাউন্টের সুবিধা সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনিও।
দুটি বিশেষ অ্যাকাউন্ট চালু করল HDFC Bank
ব্যাঙ্ক জানিয়েছে যে এই নতুন অ্যাকাউন্টগুলি চালু করার উদ্দেশ্য হল গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি বেশ কিছু অতিরিক্ত স্বাস্থ্য, সুরক্ষা এবং জীবনযাত্রার সুবিধা প্রদান করা। এক রিপোর্ট অনুযায়ী, এইচডিএফসি ব্যাঙ্কের স্পেশাল সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টটি প্রবীণ নাগরিকদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই অ্যাকাউন্টে ব্যাংকিং পরিষেবা ছাড়াও গ্রাহকদের ডোরস্টেপ ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তার মতো বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে দৈনন্দিন ব্যাংকিং পরিষেবার জন্য তাঁদের শাখায় যেতে না হয়।
আরও পড়ুনঃ ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ৩ জেলায় লাল সতর্কতা আবহাওয়া দফতরের
এসবের পাশাপাশি, স্পেশাল সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা Amazon Pay, UBER, Swiggy, Zomato, Apollo Pharmacy এবং নেটমেডসের মতো অনেক জনপ্রিয় ব্র্যান্ড থেকে ১,০০০ টাকা মূল্যের ভাউচারও পেতে পারেন। এক রিপোর্ট অনুযায়ী, এছাড়াও, ব্যাংকের বিশেষ প্রবীণ নাগরিক যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে তাঁদের বিনামূল্যে ডোরস্টেপ ব্যাংকিং পরিষেবা, যেমন—নগদ ও চেক সংগ্রহ এবং ক্যাশ ড্রপের সুবিধাও গ্রহণ করতে পারবেন।
মহিলাদের জন্য কী বিশেষ সুবিধা রয়েছে?
এবার জেনে নেওয়া যাক মহিলাদের জন্য কী বিশেষ সুবিধা চালু করেছে এই ব্যাঙ্কটি। মহিলাদের জন্য একটি সেভিংসম্যাক্স অ্যাকাউন্টও চালু করেছে। এই অ্যাকাউন্টে ব্যাংকিং সুবিধার পাশাপাশি জীবনযাত্রা, স্বাস্থ্য ও অন্যান্য সুবিধার একটি সমন্বিত প্যাকেজ রয়েছে। এর লক্ষ্য হলো মহিলাদের আর্থিক চাহিদা মেটাতে অতিরিক্ত মূল্য সংযোজিত পরিষেবা প্রদান করা।
আরও পড়ুনঃ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে RBI, লোন, EMI-র বোঝা কমবে নাকি বাড়বে?
ব্যাঙ্ক জানিয়েছে যে এটি একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, যেখানে স্মার্ট সেভিংস, লাইফস্টাইল, স্বাস্থ্য এবং ব্যাংকিং সুবিধা রয়েছে। যোগ্যতা সাপেক্ষে, এই অ্যাকাউন্টে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও দেওয়া হয়। মানিম্যাক্সিমাইজার ফিচারের মাধ্যমে উদ্বৃত্ত অর্থ ফিক্সড ডিপোজিটে ট্রান্সফার করা যায়। প্রাপ্যতা এবং শর্ত সাপেক্ষে, প্রথম বছরের জন্য লকার ভাড়ায় ৫০% ছাড়ও পাওয়া যায়।

