সকাল সকাল প্রকাশ্যে এল বাংলার আবহাওয়ার আপডেট (Weather today)। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেইসঙ্গে অস্বস্তিকর একটি গরম তো রয়েছেই। বৃষ্টি হয়ে যে লাভের লাভ কিছু হচ্ছে মোটেও না। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ চলবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই যদি দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলি, আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ সারাদিনই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD কলকাতা জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল আবহাওয়ার কারণে ৫ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ সতর্কতা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
এরপর ৫ আগস্ট অর্থাৎ বুধবার থেকে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা। পাশাপাশি সব জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা জারি রয়েছে এরপর ৬ আগস্ট উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে তো আজ থেকে ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এরপর আগামীকাল ৫ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। নিচু এলাকায় জল জমতে পারে। এরইসঙ্গে উত্তরবঙ্গের তিস্তা, জলঢাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ফলে স্থানীয় বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

