রেশন কার্ড (Ration Card) এখন সবার জন্যই গুরুত্বপূর্ণ একটি নথি। অথচ সেখানেই কিনা নাম, ঠিকানার মতো জরুরি তথ্যে ভুল! আধার কার্ড কিংবা প্যান কার্ডে হয়তো সব তথ্য ঠিক, কিন্তু রেশন কার্ডে রয়েছে ভুল। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে অনেকেই সরকারী পরিষেবা, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারছেন না, ছুটোছুটি করেও হয়নি সুরাহা। 

রেশন কার্ডে নাম, ঠিকানা কীভাবে বদল করবেন?

 

সমস্যার পথ কিন্তু রয়েছে আপনার চোখের সামনেই, আপনার হাতে থাকে এই মোবাইল ফোন। তবে হ্যাঁ, ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ফোন ইন্টারনেট থাকলে আর চিন্তা নেই, মাত্র কয়েকটা ধাপেই আপনি বাড়ি বসে সংশোধন করে নিতে পারবেন রেশন কার্ডে থাকা ভুল তথ্য। গুগল ক্রোমে গিয়ে প্রথমে আপনার রাজ্যের সরকারী ওয়েবসাইটটি খুলতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সরকারি ওয়েবসাইটটি হল food.wb.gov.in। গুগল থেকে এই ওয়েবসাইট খুলে পরবর্তী কিছু পদক্ষেপ, মানে আর কয়েকটা ক্লিক করলেই তথ্য সংশোধন করার অপশন পেয়ে যাবেন। মোটামুটি মাত্র ১০টা ধাপ রয়েছে, এই দশটা ধাপ অনুসরণ করলেই দীর্ঘ দিনের সমস্যার সমাধান। 

 

রেশন কার্ডে নাম, ঠিকানা সংশোধন করার জন্য নীচে দেওয়া পদ্ধতি ধাপে ধাপে ফলো করুন: 

১. পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।

২. এবার হোমপেজ থেকে Citizen Home অপশনে ক্লিক করুন।

৩. এরপর Ration Card Related Corner থেকে Click to Know More অপশনে ক্লিক করতে হবে। 

৪. এরপর Self Service of Ration Card-এর নিচে থাকা Click to Know More লেখা অপশনটি নির্বাচন করুন।

৫. ক্লিক করার পর যে পেজটি খুলবে, সেখান থেকে Rectify/Update অপশনটিতে ক্লিক করুন। 

৬. Allow করুন।

৭. এরপর নিজের আধার নম্বর (শুধুমাত্র নম্বর) এবং Captcha দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

৮. নাম, বয়স, ঠিকানা বা লিঙ্গ, যেটা পরিবর্তন করতে চাইছেন সেটা টাইপ করে নিন। 

৯. Send OTP-তে ক্লিক করুন।

১০. আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে OK অপশনে ক্লিক করলেই রেশন কার্ডে আপনার নাম, ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।