আপনিও কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু কোথায় যাবেন ঠিক ঠাওর করে উঠতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। আসলে IRCTC আবারও এক দুর্দান্ত প্যাকেজ ট্যুর নিয়ে এসেছে যা আপনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। আসলে ভ্রমণপিপাসুদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ট্যুর প্যাকেজ নিয়ে আসে। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। এবার রেলের এই সংস্থা আপনাকে একদম লাক্সারি ট্রেনে করে দেশের বেশ কিছু প্রান্তে ভ্রমণ করাবে যা আপনার চিরজিবন মনে থাকবে।
দুর্দান্ত প্যাকেজ ট্যুর আনল IRCTC
আসলে আইআরসিটিসি 'ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেন'-এর মাধ্যমে “সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা” (IRCTC 7 Jyotirlinga Yatra 2026) নামে একটি নতুন তীর্থ পর্যটন সার্কিট চালু করার ঘোষণা করেছে। এই রেল ভ্রমণ প্যাকেজটি ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দিল্লি সফদরজং রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে ৫ই অক্টোবর, ২০২৬ তারিখে শেষ হবে। ১১ দিনের এই যাত্রাপথে মহাকালেশ্বর, ওমকারেশ্বর এবং নাগেশ্বর সহ সাতটি পবিত্র জ্যোতির্লিঙ্গের দর্শন অন্তর্ভুক্ত থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
আরও পড়ুনঃ ফের সক্রিয় বর্ষা-ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা
কোথায় কোথায় ঘোরানো হবে?
যাত্রীরা দিল্লি সফদরজং, মথুরা জংশন, আগ্রা ক্যান্ট, বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এবং ভোপাল জংশন থেকে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনে উঠতে ও নামতে পারবেন। এই ট্রেনে করে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং করিডোর এবং রাম ঘাট, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির, দ্বারকাধীশ মন্দির, রুক্মিণী দেবী মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং বেট দ্বারকা, সোমনাথ মন্দির, সোমনাথ সৈকত এবং ভালকা তীর্থ, পুনের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদের ইলোরাতে কৈলাস মন্দির (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান), গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ও নাসিকের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির এবং পঞ্চবটি দর্শন করানো হবে।
ট্যুর প্যাকেজের ভাড়া কত?
ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনটিতে ১৫০ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। এতে চার ধরনের আসন ব্যবস্থা আছে: ৩০ আসন বিশিষ্ট সুপিরিয়র এসি ১ (কুপে), ৪৫ আসন বিশিষ্ট সুপিরিয়র এসি ১ (কেবিন), ৪৫ আসন বিশিষ্ট ডিলাক্স এসি ২ টায়ার এবং ৩০ আসন বিশিষ্ট কমফোর্ট এসি ৩ টায়ার। আইআরসিটিসি-র ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনে সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা ট্যুর প্যাকেজের মূল্য তিনজনের শেয়ারে জনপ্রতি ৮৮,৮১০ টাকা থেকে শুরু। সুপিরিয়র এসি ১ (কুপ) ক্যাটাগরিতে একজন থাকার ক্ষেত্রে এই প্যাকেজের মূল্য জনপ্রতি ১,৩৪,২৫৫ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আরও পড়ুনঃ ফ্রিতে ২০,০০০টি টিকিট দিচ্ছে IndiGo, সুযোগ হাতছাড়া করবেন না
আইআরসিটিসি এক বিবৃতিতে জানিয়েছে, "ভারত গৌরব ট্রেন' প্রকল্পের অধীনে রেল পর্যটনকে উৎসাহিত করার জন্য ভারতীয় রেল প্রায় ৩৩% ছাড় দিচ্ছে, যা ইতিমধ্যেই ট্যুরের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত। এই প্যাকেজের মূল্যের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট শ্রেণিতে ট্রেন ভ্রমণ, ৩-তারা হোটেলে থাকার ব্যবস্থা, সমস্ত খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনে সমস্ত ভ্রমণ ও দর্শনীয় স্থান ভ্রমণ, ভ্রমণ বীমা এবং আইআরসিটিসি ট্যুর ম্যানেজারের পরিষেবা ইত্যাদি।" আইআরসিটিসি-র অফিসিয়াল ওয়েবসাইট http://www.irctctourism.com থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে।

