ট্যাক্স (Income Tax) প্রদান নিয়ে মানুষের মাথাব্যাথার শেষ নেই। ট্যাক্স ফাইলিং-এর ডেডলাইনও এগিয়ে আসছে। এরই মাঝে আজ আপনাদের এমন এক আকর্ষণীয় বিষয় সম্পর্কে তথ্য দেব যা আপনাকে অবাক করবেই করবে। আপনি কি জানেন, ভারতের মধ্যে এমন এক রাজ্য রয়েছে  যেখানে কাউকে কোনও ট্যাক্স প্রদান করতে হয় না। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। 

ভারতের এই রাজ্য একদম ট্যাক্স ফ্রি 

প্রতি বছর বাজেট শুরু হওয়ার মানুষের মনে আশা জাগে যে, হয়তো এবার করের বোঝা কিছুটা কমবে। কিন্তু দেশে এমন একটি রাজ্য আছে, যেখানে বাসিন্দাদের তাদের আয়ের উপর কর দিতে হয় না? এই অনন্য ব্যবস্থাটি ভারতের উত্তর-পূর্বের সুন্দর রাজ্য সিকিমের (Sikkim) সাথে সম্পর্কিত। এখানকার স্থানীয় বাসিন্দারা আয়করের আওতাভুক্ত নন। উল্লেখযোগ্যভাবে, এটি কোনো নতুন নীতি বা সাম্প্রতিক সিদ্ধান্ত নয়, বরং ইতিহাস ও আইনে থাকা একটি পুরোনো বিধান। অনেকের এই আইন অদ্ভুত বলে মনে হলেও এটাই সত্যি।

আরও পড়ুনঃ পরিবার জানত না NEET কী জিনিস! রিকশা চালকের ছেলের নজরকাড়া সাফল্যে অবাক সকলে
 

ইতিহাস জানেন? 

ভারতীয় আয়কর আইনের ধারা ১০ (২৬এএএ) অনুসারে, সিকিমের আদিবাসী বাসিন্দাদের কর দেওয়ার দরকার নেই। আসলে সিকিম প্রায় ৩৩০ বছর ধরে একটি স্বাধীন দেশীয় রাজ্য ছিল। পরে, ১৯৭৫ সালে, এটি ভারতের সাথে একীভূত হয়ে দেশের ২২তম রাজ্য হয়। এই একীভূতকরণের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সিকিমের ঐতিহ্যবাহী কর ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। এই কারণেই, আজও স্থানীয় বাসিন্দারা তাদের আয়ের উপর কর থেকে অব্যাহতিপ্রাপ্ত।

আরও পড়ুনঃ ১.৫GB ডেটার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল Jio, দাম জানলে অবাক হবেন

যদিও এই ছাড়টি সকলের জন্য নয়। এটি মূলত সিকিমের আদি বাসিন্দাদের জন্য তৈরি। যারা ২৬শে এপ্রিল, ১৯৭৫-এর আগে থেকে সেখানে বসবাস করছেন, তারাই শুধুমাত্র যোগ্য। তাদের বেতন, ব্যবসা বা সুদ থেকে প্রাপ্ত আয় করমুক্ত। আপনি যদি ভেবে থাকেন এই ট্যাক্স ফ্রি-র সুবিধা নিতে সিকিমে যাবেন, তাহলে ভুল ভাবছেন। অন্য কোনো অংশ থেকে এসে সিকিমে স্থায়ীভাবে বসবাস করেন, তাহলে তিনি এই সুবিধা পান না। তবে, সিকিমের কোনো বাসিন্দা যদি রাজ্যের বাইরে আয় করেন, তাহলে তাঁর উপর সাধারণ নিয়ম অনুযায়ী কর আরোপ করা হয়।