সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে পড়তে পারে টান। আগামী ১ এপ্রিল থেকে দেশে একাধিক বড় বড় ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আসবে (ATM Rules Change)। ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়ার জন্য ও নগদের ব্যবহার নিয়ন্ত্রণ টানতেই এই পদক্ষেপ। জানা যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে শুরু করে এইচডিএফসি সহ একাধিক ব্যাঙ্কের গ্রাহকদের জন্য আসবে পরিবর্তন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দৈনিক লিমিটে কোপ
গ্রাহকদের নিরাপত্তার জন্য এবং জালিয়াতি রুখার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের বেশ কিছু ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার লিমিট এবার কমিয়ে দিচ্ছে। আগে অনেক কার্ডে দৈনিক ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত। তবে নতুন নিয়ম অনুযায়ী সেই সীমা কমিয়ে ৫০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকার মধ্যে করে দেওয়া হয়েছে। তাই বড় অংকের নগদ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের এখন থেকে আরও সতর্ক থাকতে হবে বলেই জানানো হয়েছে।
এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম-এ কী পরিবর্তন?
এতদিন যাবৎ ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলাকে আলাদা ক্যাটাগরিতে রাখা হতো। তবে ১ এপ্রিল থেকে এইচডিএফসি ব্যাঙ্ক এই সুবিধাকে মাসিক ট্রানজেকশন বা বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যেই নিয়ে চলে আসছে। নিজের ব্যাঙ্কের এটিএমে পাঁচটি বা অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে তিনটি বিনামূল্যে লেনদেনের কোটা থাকে। তার মধ্যে এবার থেকে ইউপিআই ক্যাশ উইথড্রোল ধরা হবে। আর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই প্রতি লেনদেনের জন্য আগে যেমন ২১ টাকা করে লাগতো, এখন তা বেড়ে ২৩ টাকা দাড়িয়েছে। অর্থাৎ ২৩ টাকা করে চার্জ কাটা হবে।
আরও পড়ুন: এক ধাক্কায় ৮১ রুপি বাড়ল পেট্রোলের দাম, এবার কী করবেন?
জিও পেমেন্ট ব্যাঙ্কের এটিএম-এ পরিবর্তন
এটিএম কার্ড ছাড়াই টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে জিও পেমেন্ট ব্যাঙ্ক। তারা এবার কিউআর কোড নির্ভর নগদ তোলার পদ্ধতি চালু করছে। সেক্ষেত্রে গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে এটিএম স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই নগদে টাকা তুলতে পারবে। যে সমস্ত এলাকায় এটিএম পরিষেবা সীমিত, সেখানে ডিজিটাল পদ্ধতি গ্রাহকদের জন্য হতে পারে দারুণ বিকল্প।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩