বাংলার সাধারণ মানুষের জন্য রইল বিরাট সুখবর। বিশেষ করে যে সকল মানুষ টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করতে পারছিলেন না, অতিরিক্ত খরচের কথা ভেবে পিছিয়ে আসছিলেন, তাদের জন্য নতুন বিজেপি সরকার (Government of West Bengal) বিশাল ব্যবস্থা করল। কয়েক বছর পর বাংলায় শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) ইতিমধ্যে ভুরি ভুরি আবেদনও জমা পড়েছে। এরই মধ্যে কত শুক্রবার একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, বাংলায় শীঘ্রই 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প' (Mukhyamantri Swasthya Bima) বা যোজনা চালু হতে চলেছে। মিলবে ৫ লক্ষ টাকার সুবিধাও!
বাংলায় চালু হতে চলেছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প'
গত শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারু ঘোষণা করেন 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প' খুব শীঘ্রই চালু হবে। তবে এই স্ক্রিনে কিন্তু সবাই আমার আবেদন করতে পারবেন না সে ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না সে বিষয়েও বিশদে আজকের এই লেখায় তুলে ধরা হলো। জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে, সুবিধাভোগীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা পাবেন। তাও আবার ক্যাশলেস।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন যে, আয়ুষ্মান ভারতের মতোই, এই রাজ্য-প্রবর্তিত প্রকল্পের সুবিধাও ভারতজুড়ে তালিকাভুক্ত যেকোনো হাসপাতালে পাওয়া যাবে। তিনি বলেন, “রাজ্য সরকার নিশ্চিত করবে যে এই কার্ডের সুবিধা শুধু এই রাজ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা ভারতেই তা পাওয়া যাবে।”
প্রকল্পের যোগ্যতা কী?
এবার জেনে নেওয়া যাক নতুন এই প্রকল্পের যোগ্যতা কী হবে সে সম্পর্কে অর্থাৎ কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সে বিষয় জেনে নেওয়া যাক।
১) যাঁরা ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাচ্ছেন না, তাঁরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন।
২) যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরা পাবেন না।
৩) ১১টি পেশা যেমন সাফাইকর্মী, গৃহপরিচারক, হকার, রিকশা চালক, রাজমিস্ত্রির মতো ১১টি পেশার সঙ্গে যদি কেউ থাকেন, তাহলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
এখানে জানিয়ে রাখি, নতুন এই স্বাস্থ্য প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কবে শুরু হবে জানা যায়নি, তবে আশা করা নবান্ন শীঘ্রই এই সম্পর্কে কোনও পদক্ষেপ গ্রহণ করবে।

