সাধারণ মানুষের জন্য রইল জরুরি খবর। আমেরিকা-ইরানের মধ্যে চলমান সংঘাতের মাঝেই প্রকাশ্যে এল পেট্রোল ডিজেল থেকে শুরু করে এলপিজি, সিএনজির দাম (LPG Price)। এমনিতেই অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে রয়েছে। এদিকে আজ শুক্রবার, ৩১শে জুলাই, ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই-এর দাম কিছুটা বেড়েছে। প্রশ্ন উঠছে, জ্বালানির দামও কি কমেছে নাকি বেড়েছে? চলুন জেনে নেওয়া যাক। 

দেশের প্রধান শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম


দিল্লি - পেট্রোল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা

 

কলকাতা - পেট্রোল ১১৩.৪৭ টাকা, ডিজেল ৯৯.৮২ টাকা

 

হায়দ্রাবাদ - ১১৩.৫১ টাকা, ডিজেল ১০৩.৮২ টাকা

 

মুম্বাই - পেট্রোল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা

 

বেঙ্গালুরু - পেট্রোল ১১১.৬৮ টাকা, ডিজেল ৯৯.৫৬ টাকা

আরও পড়ুনঃ ট্রেনে অতীত! এবার দেশে চলবে ৭০টি হাইড্রোজেন বাস ও ট্রাক, কোন রুটে?
 

চেন্নাই - পেট্রোল ১০৭.৭৬ টাকা, ডিজেল ৯৯.৬৬ টাকা 

এলপিজির দাম কোথায় কত? 

আজও এলপিজি, পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, ৫ কেজির সিলিন্ডার ৩৪৯.৫০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৯৩০ টাকা। ১০ কেজির এলপিজি সিলিন্ডার মিলছে ৬৭৩ টাকায়। একইভাবে দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.১২ টাকা, ডিজেল ৯৫.২০ টাকা এবং সিএনজি ৮৩.০৯ টাকা প্রতি কেজি রয়েছে।

আরও পড়ুনঃ সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, সতর্কতা জারি
 

এদিকে লখনউ, নয়ডা ও জয়পুরেও জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। শহরভেদে গার্হস্থ্য ও বাণিজ্যিক এলপিজি, পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম অপরিবর্তিত রয়েছে। জয়পুরে প্রতি লিটার পেট্রোলের দাম ১১২.৬৬ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৭৮ টাকা। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৪৫.৫০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৯৫৭.৫০ টাকা। সিএনজির দাম প্রতি কেজি ৯৬ টাকা।