বর্ষার সৌজন্যে দফায় দফায় বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ (South Bengal) সহ সমগ্র বাংলায়। কিছুটা হল খরা যেন কেটেছে বাংলার ক্ষেত্রে। এদিকে আগস্ট মাস পড়তে মাত্র একদিন বাকি, প্রশ্ন উঠছে সামনে মাসে কি আরো প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলায়? আজ শুক্রবারই বা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? অন্যান্য দিনের মতো আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর পাশাপাশি সকাল বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। আগামী কয়েক ঘন্টাতেও কলকাতা সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দফায় দফায় স্থানীয়ভাবে বৃষ্টিপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কিছু এলাকায় একেবারেই বৃষ্টিপাত নাও হতে পারে। তাই বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বৃষ্টি এখনও শেষ হয়নি। আগামী কয়েকদিন সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আজ যেমন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে থাকবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।

