রেশন ব্যবস্থা নিয়ে ফের কড়াকড়ির পথে হাঁটল সরকার। বাংলায় আর কয়েকদিনের মধ্যেই স্মার্ট রেশন কার্ড (Ration Card) চালু হতে চলেছে। এহেন অবস্থায় রেশন বন্টন ব্যবস্থায় যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য নতুন নিয়ম জারি করেছে সরকার। জানানো হয়েছে, কারা আগামী দিনে আর রেশন পাবেন না। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আর কয়েকদিনের মধ্যেই বহু রেশন কার্ড বাতিল করতে চলেছে বাংলার সরকার। সেইসঙ্গে নতুন নিয়ম না মানলে বন্ধ হবে বিনামূল্যে রেশন পরিষেবা।
কাদের বাতিল হবে রেশন কার্ড?
বাংলায় যাতে চলতি আগস্ট মাসে শীঘ্রই স্মার্ট রেশন ব্যবস্থা চালু করা যায় তা নিয়ে জোরকদমে কাজ করছে সরকার। যত দ্রুত সম্ভব অযোগ্যদের ছাঁটাই করে যোগ্যদের রেশন দেওয়া যায় সেই নিয়ে চলছে কাজ।আয়ের উৎস, নথিপত্র যাচাইয়ের পর স্বচ্ছল পরিবারের সদস্যদের আর রেশন দেওয়া হবে না। এখন প্রশ্ন উঠছে, কাদের রেশন কার্ড বাতিল হবে? কারা আর বিনামূল্যে খাদ্যসামগ্রী পাবেন না?
জানা গিয়েছে, যারা করদাতাযাদের চার চাকার গাড়ি আছে, যাঁরা সরকারি কর্মচারী অথবা যাঁদের পরিবারে সরকারি চাকরি আছে, পেনশন পান, যাদের পারিবারিক আয় ৬ লক্ষ টাকা তাঁরা রেশন পাবেন না। এর পাশাপাশি যাঁরা জিএসটির অধীনে রয়েছেন, যাঁরা ইনকাম ট্যাক্স দেন তাঁরা পাবেন না। সিএএ-তে আবেদনকারীরা আপাতত রেশন পাবেন। এছাড়াও তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি, চার চাকা গাড়ি, ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। যাচাইয়ের সময়ে যদি এগুলি ধরা পড়ে তাহলে বাতিল হবে কার্ড।
কেমন হবে নতুন স্মার্ট রেশন কার্ড?
জানা গিয়েছে, নতুন রেশন কার্ডগুলো আগের চেয়ে আরও ছোট ও টেকসই। এগুলো ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো আকারের এবং এতে একটি সমন্বিত কিউআর কোড রয়েছে। এর ফলে সুবিধাভোগীদের জন্য ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া সহজ হবে এবং বিতরণ ব্যবস্থায় রেকর্ড ব্যবস্থাপনার উন্নতি ঘটবে। রাজ্য সরকারের লক্ষ্য হলো, নতুন যোগ্য পরিবারগুলো যেন সময়মতো গণবন্টন ব্যবস্থার সুবিধা পায় তা নিশ্চিত করা। রেশন কার্ড শুধু একটি পরিচয়পত্রই নয়, এটি খাদ্য নিরাপত্তা সম্পর্কিত সরকারি প্রকল্পগুলোতে প্রবেশাধিকারের একটি মূল ভিত্তিও বটে।

