আগস্ট মাস থেকে বাংলার রেশন ব্যবস্থায় (Rationing) আসতে চলেছে আমূল বদল। কেউ হয়তো ভাবতেও পারবেন না এমন বদল ঘটতে চলেছে। আপনিও কি রেশন কার্ড দেখিয়ে এতদিন রেশন নিচ্ছিলেন? তাহলে জানিয়েছি রাখি, আগামী আগস্ট মাস থেকে রেশন পেতে লাগবে স্মার্ট রেশন কার্ড (Ration card)। হ্যাঁ নতুন মাস থেকেই শুরু হচ্ছে একদম নতুন ও যুগান্তকারী ব্যবস্থা। ইতিমধ্যে তেলেঙ্গানা রাজ্যে এই পরিষেবা শুরু হয়েছে। দিল্লিতেও এই স্নার্ট রেশন কার্ড ব্যবস্থা চালু হয়েছে বলে খবর। তবে এবার বাংলার পালা।
বাংলায় চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড
জানা গিয়েছে, দুর্নীতি, কালোবাজারি রুখতে, সর্বোপরি রেশন-কার্ড পরিষেবা এবং খাদ্যশস্য বিতরণ ব্যবস্থাকে অনলাইন করার লক্ষ্যে, সরকার আগামী দিনে রাজধানীতে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা স্মার্ট-পিডিএস চালু করতে চলেছে। এই নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হওয়ার সুবিধাভোগীরা জানতে পারবেন কখন তাদের রেশন ছাড়া হয়েছে, কোন ন্যায্যমূল্যের দোকানে তা পৌঁছেছে এবং কখন তা বিতরণ করা হবে। সরকার বিশ্বাস করে, এই প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতা বাড়বে এবং জাল রেশন কার্ড, কালোবাজারি ও ভর্তুকিপ্রাপ্ত খাদ্যশস্যের অপব্যবহার রোধ করা যাবে।
কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থাটি?
আগামী মাস অর্থাৎ আগস্ট থেকেই ‘স্মার্ট’ রেশন ব্যবস্থা শুরু হবে রাজ্যে। ডিস্ট্রিবিউটরের ঘর থেকে খাদ্যসামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সবকিছুই অনলাইনে হবে। আর সব কাজের তথ্য সংগৃহীত থাকবে কেন্দ্রের কাছে। প্রশ্ন উঠছে, বিষয়টি কীভাবে কাজ করবে? এই প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই ব্যবস্থা চালু হলে গ্রাহকদের নানা সুবিধা হবে। প্রথমে রেশন দোকানে চোখের মণির স্ক্যান করে আধার যাচাই করা হবে। কিন্তু যাঁদের এই প্রক্রিয়া কাজ করবে না, তাঁদের আঙুলের ছাপ নিয়ে আধার যাচাইকারণ প্রক্রিয়া হবে।যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই স্মার্ট রেশন কার্ড ইস্যু করা হবে।
শুধু তাই নয়, সম্প্রতি আর্থিক অবস্থার ভিত্তিতে ব্লক হওয়া একাধিক রেশন কার্ড পুনরায় চালু করা হয়েছে, ফলে উপভোক্তারা স্বস্তি পেয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারের নজরে আসা সন্দেহভাজন বহু রেশন কার্ডের তদন্ত শীঘ্রই শুরু হবে। এদিকে, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিলের কাজ জুলাই মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশা, এই পদক্ষেপে প্রকৃত উপভোক্তারা সুবিধা পাবেন এবং রেশন বণ্টন ব্যবস্থা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

