রেল যাত্রীদের জন্য রইল খারাপ খবর। একাধিক ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করল রেল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railways) আদ্রা ডিভিশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য গত ২৭ জুলাই থেকে বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে। কিছু ট্রেন আগামী ২ আগস্ট ২০২৬ পর্যন্ত বাতিল থাকবে বলে খবর। ডিভিশনে MEMU ট্রেন বাতিল করা হয়েছে। ফলে বিপদে পড়ার আগে যাত্রীদের বাতিল ট্রেনের তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

 

বহু ট্রেন বাতিল করল রেল

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে পরিষেবা স্বাভাবিক হবে। যাত্রীরা ভ্রমণের আগে NTES বা IRCTC-এ ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস দেখে নিতে পারেন। একাধিক ট্রেন বাতিলের ফলে আসানসোল, আদ্রা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, টাটানগর ও ভাগা রুটের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।

 

এক নজরে বাতিল ট্রেনের তালিকা 

 

১) ট্রেন নম্বর 63594 আসানসোল–পুরুলিয়া MEMU – ৩০ জুলাই অবধি বাতিল।

২) ট্রেন নম্বর 63593 পুরুলিয়া–আসানসোল MEMU – আগামী ৩০ জুলাই অবধি বাতিল।

৩) ট্রেন নম্বর 68089 আদ্রা–মেদিনীপুর মেমু আগামীক ৩১ জুলাই ও ২ আগস্ট অবধি বাতিল থাকবে। 

৪) ট্রেন নম্বর 68090 মেদিনীপুর–আদ্রা MEMU ৩১ জুলাই ও ২ আগস্ট অবধি বাতিল থাকবে। 

৫) ট্রেন নম্বর 68045 আদ্রা–আসানসোল মেমু আগামী ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অবধি বাতিল থাকবে। 

৬) ট্রেন নম্বর 68046 আসানসোল–আদ্রা মেমু ৩০ জুলাই ও ২ আগস্ট বাতিল থাকবে বলে খবর। 

৭) ট্রেন নম্বর 68056 টাটানগর–আসানসোল মেমু ১, ২ আগস্ট বাতিল থাকবে। 

৮) ট্রেন নম্বর 68024 ঝাড়গ্রাম–পুরুলিয়া মেমু ৩০ জুলাই ও ২ আগস্ট বাতিল থাকবে। 

৯) ট্রেন নম্বর 68023 পুরুলিয়া–ঝাড়গ্রাম মেমু ৩০ জুলাই ও ২ আগস্ট বাতিল থাকবে। 

 

১০) 68078 আদ্রা–ভাগা মেমু ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট বাতিল থাকবে। 

 

১১)68077 ভাগা–আদ্রা মেমু ২ আগস্ট বাতিল থাকবে।