ষষ্ঠ বেতন পে কমিশনে ডিএ (Dearness Allowance) পাবেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ অর্থ বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, এই বছরের ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদিও এরই মধ্যে পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে নয়া রিপোর্ট সরকারি কর্মচারী সংগঠন থেকে শুরু করে সরকারি কর্মীদের কাছে এসে পৌঁছাল। আর এই রিপোর্ট দেখে খুশি হয়েছেন অনেকে। আবার কিছু অংশ মনে করছে, এতকিছুর পরেও আদৌ বকেয়া টাকা মিলবে তো? এই রিপোর্ট এসেছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার (Indu Malhotra) কমিটির তরফে।
বকেয়া ডিএ নিয়ে কমিটির বিশেষ রিপোর্ট!
ইন্দু মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে, প্রথম কিস্তির টাকা ৩ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হোক। তবে যেসব কর্মীর ই-সার্ভিস বুক আপডেট ও স্ক্যান হয়েছে তাঁরাই এটা পাবেন। রাজ্য সরকার অবশ্য পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কমিটিকে জানিয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাদের নজরে রয়েছে ১৮ আগস্ট। এদিন বকেয়া ডিএ মামলার শুনানি হবে। সেখানে এই সংক্রান্ত সওয়াল জবাব হবে। অর্থাৎ এদিন সব দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। যদিও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্তরা কেন এখনো অবধি টাকা পাননি তা নিয়ে প্রশ্ন তুললেন মলয় মুখোপাধ্যায়। তিনি জানান, 'মুখ্যমন্ত্রীকে বলার পরেও কেএমসি এলাকায় বসবাসকারী কর্মীরা বকেয়া পাননি। আমাকে একজন ফোন করে বলেছেন যে মলয়বাবু এবার হয়তো আমার ডেথ সার্টিফিকেট আপনার সঙ্গে কথা বলবে। কতটা দুখঃজনক বলুন তো। এখনো তাঁরা বকেয়া ডিএ-র এক পয়সাও পায়নি। এখন আবার শুনছি সরকার সব ক্যালকুলেশন করে ব্যাঙ্কগুলোকে টাকা পাঠিয়ে দিয়েছে। ব্যাঙ্ক টাকা পাঠাচ্ছে না। ব্যাঙ্কের মধ্যে সমন্বয়ের অভাব না দেখা দেয় সেইসঙ্গে সকলে একসঙ্গে ক্রেডিট মেসেজ পাঠাবে। জানিনা কতটা সত্য কথা।'
৪ কিস্তিতে বকেয়া দেওয়ার সিদ্ধান্ত সরকারের
রাজ্য সরকার কটা কিস্তিতে বকেয়া মেটাবে সেটা কমিটিকে জানিয়েছিল। কমিটি অনুযায়ী, ২০০৮-১৫ এই বছরগুলোর ডিএ এরিয়ারের প্রথম ইনস্টলমেন্ট জুলাই, ২০২৬, দ্বিতীয় কিস্তু জানুয়ারি ২০২৭, তৃতীয় কিস্তি জুলাই ২০২৭, চতুর্থ কিস্তি জানুয়ারি, ২০২৮- এ দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।
৩৮% ডিএ কবে পাবেন কর্মীরা?
সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বাজেট প্রস্তাব পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে, ১লা অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ পয়েন্ট বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুসারে, স্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি, রাজ্য পরিচালিত ও রাজ্য-সহায়তা প্রাপ্ত স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীদেরও বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করা হবে।
একই সাথে, রাজ্যের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে। তাঁরা সংশোধিত মূল পেনশন বা সংশোধিত পারিবারিক পেনশনের ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। নির্দেশিকায় বলা হয়েছে যে, পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ প্রতিটি স্বতন্ত্র ক্ষেত্রে সংশোধিত পেনশন বা পারিবারিক পেনশনের উপর প্রদেয় মহার্ঘ ভাতার পরিমাণ সঠিকভাবে গণনা করবে।

