বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীকে একের পর এক সুখবর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করেই একাধিক ভাতা প্রকল্প নিয়ে সুখবর শোনানোর পাশাপাশি আশা, ICDS এমনকি সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির পর সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বাড়িয়েছিল রাজ্য। এবার রাজ্যের সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus 2026) ঘোষণা করে দিল নবান্ন। গত বছরের তুলনায় এ বছর বেতনের ঊর্ধ্বসীমা অতিরিক্ত 2 হাজার টাকা বাড়ল।
কারা পাবেন সরকারি বোনাস?
27 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেসব কর্মীরা 46 হাজার টাকার মধ্যে বেতন পেয়ে থাকেন এবং যাঁরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতাভুক্ত নন তাঁরাই এবার থেকে শর্তসাপেক্ষ মাথাপিছু 7,400 টাকা করে বোনাস পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী এমনকি ছয় মাস পরিষেবা দিয়েছেন এমন কর্মীরাও এই বোনাস পাবেন।
জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে এই বোনাসের টাকা পেতে হলে 2026 সালের 31 মার্চ অনুযায়ী সংশোধিত বেতন হতে হবে মাসে 46 হাজার টাকার কম। তবেই 2019 সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি অনুযায়ী এই বোনাস দেওয়া হবে।রাজ্য সরকারের বিশেষ ঘোষণার পর এবার অ্যাড হক বোনাস পাবেন রাজ্য সরকারের পঞ্চায়েত, পৌরসভা, সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও।
অবশ্যই পড়ুন: চরম সুখবর, এবার থেকে ফ্লাইটের টিকিট ক্যানসেল বা পরিবর্তন করলে লাগবে না এক্সট্রা চার্জ!
শোনা যাচ্ছে, উক্ত বিভাগগুলির যোগ্য কর্মীদের মধ্যে যাঁরা হিন্দু সম্প্রদায়ভুক্ত তাদের বোনাস দেওয়া হবে দুর্গাপুজোর আগে। অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীদের বোনাস ঢুকে যাবে ইদের আগে আগে। রাজ্য সরকারের তরফে কর্মীদের দিকে মুখ তুলে চেয়ে হঠাৎ বোনাস ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। যদিও বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের এমন সিদ্ধান্তকে এক হাত নিয়েছে বিরোধীপক্ষ। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার।
মন্তব্য ও প্রতিক্রিয়া
৩