যত সময় এগিয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থায় ততই বদল ঘটেছে। বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে যে যুগান্তকারী বদল আনা হয়েছে সেটা হলো 'ওয়ান মেশন ওয়ান স্টুডেন্ট আইডি' যা আপার আইডি (APAAR ID) নামেও পরিচিত। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর অধীনে চালু হওয়া এই বিশেষ আইডি কার্ড নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বড় পদক্ষেপ নিয়েছে। আপনার যদি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আগে জেনে নিন কার্ডের গুরুত্ব ঠিক কী সেটা সম্পর্কে।
APAAR ID বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে এই আপার আইডি তৈরি করা বাধ্যতামূলক করেছে। সেই উদ্দেশ্যে জারি করা হয়েছে একটি বিশেষ নির্দেশিকাও, যেটা সকলকে মেনে চলতে হবে সকলকে।
APAAR ID কী?
প্রথমে, আপার আইডি (APAAR ID) কী, তা বোঝা জরুরি। এপিএএআর আইডি-র পূর্ণরূপ হলো অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (Automated Permanent Academic Account Registry)। এই আইডি হলো একটি অনন্য ১২-সংখ্যার কোড, যা স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সবকিছুর জন্য ব্যবহৃত হয়। একবার আপার আইডি তৈরি হয়ে গেলে, তা আজীবন বৈধ থাকে, এমনকি আপনি স্কুল, কলেজ বা রাজ্য পরিবর্তন করলেও। এটি একটি ডিজিটাল অ্যাকাডেমিক পাসপোর্টের মতো কাজ করে।
আপার আইডি ছাড়া কি স্কুলে ভর্তি হওয়া যাবে না?
না, এটা বিশ্বাস করা সম্পূর্ণ ভুল যে এই আইডি ছাড়া ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি করা হবে না। NCERT এই বিষয়ে অভিভাবকদের সন্দেহ দূর করে জানিয়েছে যে, যেকোনো শিশু এপিএআর আইডি ছাড়াই ভর্তির জন্য আবেদন করতে পারে । এটি কোনো বাধ্যতামূলক শর্ত নয়। এপিএআর-এর উদ্দেশ্য হলো কেবল জীবনকে সহজ করা। এটি স্কুলগুলোকে যেকোনো ছাত্রছাত্রীর শিক্ষাগত রেকর্ড এক জায়গায় নিরাপদে সংরক্ষণ করতে এবং অ্যাক্সেস করতে সাহায্য করে। অর্থাৎ APAAR কার্ড উন্নততর নথি সংরক্ষণ এবং শিক্ষার ধারাবাহিকতাকে উৎসাহিত করলেও, এটি কোনো শিশুর বিদ্যালয়ে ভর্তি হওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করে না। প্রতিটি শিশুরই শিক্ষা লাভের অধিকার রয়েছে—যা হবে সহজ, সরল এবং চাপমুক্ত।
আপার আইডি কীভাবে তৈরি করবেন?
APAAR ID তৈরি করার দুটি উপায় আছে: একটি সরাসরি DigiLocker-এর মাধ্যমে এবং অন্যটি আপনার স্কুলের মাধ্যমে। DigiLocker-এ কীভাবে একটি APAAR ID তৈরি করতে হয়, তা আপনি এখানে জানতে পারবেন।
ডিজি লকারে কীভাবে APAAR আইডি তৈরি করবেন:
প্রথমেই DigiLocker ওয়েবসাইট digilocker.gov.in অথবা অ্যাপটি খুলুন।
আপনার মোবাইল নম্বর ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
এখন 'সার্চ ডকুমেন্টস'-এ 'APAAR' টাইপ করুন।
'APAAR ID'-তে ক্লিক করুন এবং নাম, জন্ম তারিখ, শিক্ষাবর্ষ, লিঙ্ক, স্কুল বা প্রতিষ্ঠানের নাম ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
আধার নম্বর এবং মোবাইল নম্বর এন্ট্রি করান।
OTP-র সাহায্যে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
আপনার APAAR আইডি কার্ড তৈরি হয়ে যাবে এবং 'ইস্যুকৃত নথি' বিভাগে দেখানো হবে।
স্কুল থেকে APAAR ID কীভাবে পাওয়া যাবে?
অপার আইডির জন্য অভিভাবকের সম্মতিও প্রয়োজন, তাই স্কুলগুলো নিজেরাই অপার আইডি তৈরি করে।
প্রথমত, পড়ুয়াদের স্কুল থেকে সম্মতিপত্রটি সংগ্রহ করতে হবে এবং তাতে বাবা-মায়ের স্বাক্ষর লাগবে।
UDISE+ পোর্টালে লগইন করতে হবে।
শিক্ষার্থীদের আধার নম্বর ও নাম নথিভুক্ত করা হবে।
স্কুল কর্তৃপক্ষ নিবন্ধিত মোবাইল নম্বরে যাচাইকরণের জন্য ওটিপি পাঠাবে অথবা বায়োমেট্রিক যাচাইকরণেরও বিকল্প রয়েছে।
প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীর আপার আইডি তৈরি হবে এবং আইডি নম্বর বা কার্ডটি পাওয়া যাবে।
APAAR ID-এর সুবিধা কী কী?
ডিজিটাল মার্কশিট: পড়ুয়াদের সব জায়গায় আপনার মার্কশিট বা মূল সার্টিফিকেট সাথে নিয়ে ঘোরার প্রয়োজন নেই।
ক্রেডিট ট্রান্সফার: কলেজ পরিবর্তন করার পরেও আপনার অ্যাকাডেমিক ক্রেডিট স্কোর অক্ষত থাকে।
ভর্তি: দশম বা দ্বাদশ শ্রেণির পর উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া সহজ, কারণ শিক্ষার্থীদের সমস্ত নথি ডিজিটালভাবে যাচাই করা হয়।
বৃত্তি: বৃত্তির ক্ষেত্রেও একটি APAAR আইডি বেশ উপকারী। এই আইডি বৃত্তির জন্য আবেদন করা সহজ করে তোলে।

