অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা। যারা ৩০০০ টাকা পেয়েছেন, তাঁরা তো খুশি, কিন্তু যাদের অ্যাকাউন্টে ঢাকা ঢোকেনি তাঁরা খুবই চিন্তিত। ফোনে বা ডেস্কটপে পরীক্ষা অবধি করা যাচ্ছে যে কার টাকা কেন আটকে আছে। ইতিমধ্যে বিভিন্ন অসঙ্গতির কারণে বাংলার কয়েক লক্ষ মহিলার নাম বাদ পড়েছে প্রকল্প থেকে। যদিও এই নিয়ে চিন্তা করতে নিষেধ করেছে সরকার (Government of West Bengal)। সেইসঙ্গে যারা এখনো অবধি টাকা পাননি, তাঁরা কবে পাবেন তা নিয়ে অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ সরকার।
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় বার্তা সরকারের
ইতিমধ্যে সম্প্রতি, এই প্রকল্পের সাথে সম্পর্কিত হেল্পলাইন নম্বর, স্ট্যাটাস চেক লিঙ্ক এবং লগইন পোর্টাল নিয়ে যথেষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে। এর প্রতিক্রিয়ায়, সরকার সুবিধাভোগীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তার ব্যবস্থা করেছে।আপনার আবেদন, স্ট্যাটাস বা অর্থপ্রদান সংক্রান্ত কোনো সমস্যা হলে, সহায়তার জন্য নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করতে পারেন: সমাজকল্যাণ হেল্পলাইন: 1800-345-5505, হেল্পলাইন: 1800-345-5555, সিএম কানেক্ট: 1971 বা 1800-3456-851, হোয়াটসঅ্যাপ সাপোর্ট: 82820 82820। ইমেলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যেতে পারে। এদিকে টাকা না পেয়ে দুশ্চিন্তার শেষ নেই আবেদনকারী মহিলাদের। যদিও সকলকে শান্ত থাকার বার্তা দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
আরও পড়ুন: পোস্ট অফিসের নিয়মে বড় বদল, উপকৃত হবেন আপনিও
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ জুলাই রাজ্যের ১ কোটি ৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হয়েছে। পাশাপাশি ২৮ লক্ষ আবেদন বাতিল হয়েছে, এবং বাকি প্রায় ২৬ লক্ষ আবেদন যাচাই পর্যায়ে রাখা হয়েছিল। সেইমতো এখন জোরকদমে কাজ চলছে। সরকারের মতে, যাদের নামের পাশে স্ট্যাটাস Under Process, Under Enquiry রয়েছে তাদের নাম কিন্তু বাতিল হয়নি। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই কড়কড়ে ৩০০০ টাকা পেয়ে যাবেন সকলে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন করে এই প্রকল্পের জন্য একটি বাছাই প্রক্রিয়া গ্রহণ করেছে। এর অধীনে, যে পরিবারগুলির মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি অথবা যারা আয়করের আওতাধীন, তারা যোগ্য হবেন না। আপনার বাড়িতে যদি এয়ার কন্ডিশনার (এসি), ট্রাক্টর বা চার চাকার গাড়ি থাকে, তবে আপনি আবেদন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য যদি সরকারি বা আধা-সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন, তবে আপনি ৩,০০০ টাকা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পেতে হলে, মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং তাঁর পরিবার আয়করের আওতাধীন হওয়া চলবে না।

