আমূল বদলে গিয়েছে আধার কার্ডের (Aadhaar Card) বেশ কিছু নিয়ম। তবে সরকারের তরফে সম্প্রতি যে নিয়ম লাগু করা হয়েছে তা সকলের জেনে রাখা উচিৎ। নইলে আপনার হওয়া কাজও হয়তো আটকে যেতে পারে। সর্বোপরি নতুন আধার কার্ড অ্যাপ চালু হওয়ায় জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। অ্যাপটি এতবার ডাউনলোড করা হয়েছে যে এটি একটি রেকর্ড গড়েছে। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) জানিয়েছে যে, এখন পর্যন্ত প্রায় ৪ কোটি মানুষ নতুন আধার অ্যাপটি ডাউনলোড করেছেন। যদিও আজ আলোচনা করা হবে আধার কার্ডের মোট ৬টি নতুন নিয়ম নিয়ে। 

 

আধার কার্ডের নতুন ৬টি আপডেট কী কী?

আধার কার্ড ভারতে সর্বাধিক ব্যবহৃত একটি নথি। দেশের প্রায় ৯০% মানুষের আধার কার্ড রয়েছে। ব্যাংকিং থেকে শুরু করে সরকারি প্রকল্প পর্যন্ত নানা কাজে এটির প্রয়োজন হয়। এটি ছাড়া অনেকের কাজকর্ম ব্যাহত হয়। তবে সরকার জানিয়েছে, আধার কার্ডে এমন কিছু ৬টি জিনিস রয়েছে যেগুলি আপডেট না করালে আপনার কার্ড নিষ্ক্রিয় অবধি হয়ে যেতে পারে। চলুন তাহলে সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

 ঠিকানা বদল করলে

নতুন শহরে বা নতুন বাড়িতে গেলে আধারের ঠিকানা দ্রুত আপডেট করুন, না হলে ব্যাংক, ঋণ ও KYC-তে সমস্যা হতে পারে।

মোবাইল নম্বর আপডেট করুন 

আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সক্রিয় রাখুন। OTP-ভিত্তিক সরকারি ও ব্যাংকিং পরিষেবার জন্য এটি অপরিহার্য।

নাম ও জন্মতারিখ সংশোধন 

নাম, বাবা/স্বামীর নাম বা জন্মতারিখে কোনো ভুল থাকলে সংশোধন করুন, যাতে অন্যান্য নথির সঙ্গে অমিল না হয়।

শিশুর বায়োমেট্রিক আপডেট 

বাল আধারধারীদের ৫ বছর ও ১৫ বছর বয়সে বায়োমেট্রিক্স আপডেট বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্কদেরও প্রায় ১০ বছর অন্তর বায়োমেট্রিক্স রিফ্রেশ করা উচিত।

ফেস অথেন্টিকেশন

মুখ শনাক্তকরণে সমস্যা হলে আধার কেন্দ্রে গিয়ে ছবি ও বায়োমেট্রিক্স আপডেট করুন।

 ছবি বদল 

এছাড়াও চেহারায় বড় পরিবর্তন এলে বা পুরোনো ছবি থাকলে নতুন ছবি আপডেট করে রাখুন, যাতে পরিচয় যাচাইয়ে কোনো সমস্যা না হয়।